বরিশাল শিক্ষা বোর্ড © সংগৃহীত
২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এবার এ শিক্ষা বোর্ডে ১ হাজার ১১৮ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন।
সম্প্রতি প্রকাশিত বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড বরিশালের ২০২৬ খ্রিষ্টাব্দের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফলের ভিত্তিতে ছাত্র-ছাত্রীদের জেলাভিত্তিক মেধা বৃত্তি এবং সাধারণ বৃত্তি দেয়া হলো। সরকারি নিয়ম ও নীতিমালা অনুযায়ী এই বৃত্তির তালিকা প্রণয়ন করা হয়েছে। বিজ্ঞপ্তি দেয়ার সময় নিম্নলিখিত নিয়ম ও নীতিমালা অবশ্যই প্রতিষ্ঠানকে মেনে চলতে হবে।
এতে বলা হয়, বৃত্তির গেজেটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তির বরাদ্দকৃত অর্থ জিটুপি পদ্ধতিতে ইএফটির মাধ্যমে ব্যাংক হিসেবে পাঠানোর জন্য বাংলাদেশ তফসিলভুক্ত অনলাইন সুবিধা সম্পন্ন ব্যাংক অ্যাকাউন্ট হিসাব সরবরাহ প্রতিষ্ঠানে ৭ দিনের মধ্যে আবশ্যিকভাবে জমা দিতে হবে। এ ব্যাপারে কলেজগুলো বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন এবং বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের ৭ দিনের মধ্যে অ্যাকাউন্ট খুলে হিসাব নম্বর কলেজে জমা দেয়ার জন্য নির্দেশ দেবেন।
এতে আরও বলা হয়, সব বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী বিনা বেতনে অধ্যয়নের সুযোগ লাভ করবে। সরকারি অনুমোদিত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক বেতন দাবি করবে না। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক বেতন দাবি করলে ওই শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
বৃত্তিপ্রাপ্তদের তালিকা দেখুন এখানে