এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে বোর্ড চেয়ারম্যান অবরুদ্ধ

১৭ জুন ২০২৫, ১০:২৮ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০২:০৫ PM
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অবরুদ্ধ

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অবরুদ্ধ © সংগৃহীত

আসন্ন এইচএসসি পরীক্ষা দুই মাস পেছানোর দাবিতে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. ইউনুছ আলী সিদ্দিকীকে অবরুদ্ধ করেছে বিক্ষোভকারী শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৭ জুন) দুপুরে বরিশালের নতুল্লাবাদে শিক্ষা বোর্ডের সামনে ঘণ্টাব্যাপী এ ঘটনা ঘটে।

বোর্ডের কর্মচারীরা জানায়, দুপুরে গাড়ি নিয়ে বের হওয়ার সময় শিক্ষার্থীরা বোর্ড চেয়ারম্যানকে ঘিরে ধরে। তারা পরীক্ষা পেছানোর দাবি জানায়। এ সময় কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তারা শিক্ষা বোর্ড এলাকা ছাড়বে বলেও জানায় শিক্ষার্থীরা। 

বোর্ড চেয়ারম্যান মো. ইউনুছ আলী সিদ্দিকী শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, মন্ত্রণালয় এ বিষয়ে কাজ চলমান রয়েছে। শিগগির সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে পরীক্ষা পেছানোর দাবিতে সকাল থেকে শিক্ষা বোর্ডের সামনে একদল পরীক্ষার্থী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। শিক্ষার্থীদের দাবি, করোনাভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়ার পরও স্বাস্থ্যঝুঁকি উপেক্ষা করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত অমানবিক। এ জন্য তারা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছে।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬