যশোর বোর্ডের পরীক্ষা শাখায় কর্মকর্তা-কর্মচারীর অবাধ প্রবেশ বন্ধ হলো

৩১ মে ২০২৫, ০৯:১১ AM , আপডেট: ২৬ জুন ২০২৫, ০৩:১৬ PM
যশোর শিক্ষা বোর্ড

যশোর শিক্ষা বোর্ড © ফাইল ফটো

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা শাখার কক্ষগুলো ডিজিটাল সিস্টেমের আওতায় আনা হয়েছে। এতে করে শাখার কক্ষে বোর্ড চেয়ারম্যান, সচিব ,পরীক্ষা নিয়ন্ত্রক ও যারা সেখানে কাজ করেন, তারা ছাড়া অন্য কর্মকর্তা-কর্মচারী প্রবেশ করতে পারবেন না। এর আগে এসব কক্ষে অফিসের যেকোনো কর্মকর্তা-কর্মচারী অবাধে আসা যাওয়া করতে পারতেন।

বোর্ডের উপসহকারী প্রকৌশলী কামাল হোসেন জানান, অফিসের দোতলার উত্তর পাশের পাঁচটি কক্ষে পরীক্ষা সংক্রান্ত কাজ করা হয়। কাজগুলোর মধ্যে রয়েছে ওএমআর শিট (নম্বরপত্র) স্ক্যান ও প্রশ্নপত্র রাখা। সেখান থেকে ওএমআর শিট স্ক্যান করে ফলাফল প্রকাশ করা হয়। সেই সাথে প্রশ্নপত্র প্যাকেট কেন্দ্রে পাঠানো হয়। কক্ষগুলোতে যদি চলাচলে বিধি নিষেধ না থাকে, তাহলে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে গোপনীয়তা বাইরে প্রকাশ পাবে। তখন বোর্ড কর্তৃপক্ষ পড়বে বিপদে।

এ কারণে পরীক্ষা শাখার পাঁচটি পাঁচটি কক্ষ ডিজিটাল সিস্টেমের কন্ট্রোলের আওতায় আনা হয়েছে। কক্ষগুলোর সামনে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। লাগানো হয়েছে একসেপ্ট কন্ট্রোল দরজা। দরজার ফিঙ্গার প্রিন্টের মেশিনে যাদের ফিঙ্গার প্রিন্টের ডাটাবেজ সেভ থাকবে। তারা কক্ষগুলোয় প্রবেশ করতে পারবেন। এর মধ্যে রয়েছে বোর্ড চেয়ারম্যান, সচিব, পরীক্ষা নিয়ন্ত্রক ও সেখানে কাজে নিয়োজিত কর্মচারী। 

আরও পড়ুন: রাবিতে ভর্তির বিভাগ পছন্দ করার সময় আজ শেষ হচ্ছে

এর বাইরে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক, উপসচিব, সহকারী সচিবসহ অন্য কোনও কর্মকর্তা-কর্মচারী প্রবেশ করতে পারবেন না। আর যারা পরীক্ষা শাখায় পরীক্ষা সংক্রান্ত গোপনীয় কাজের সাথে জড়িত আছে, তাদের মোবাইল ফোন ব্যবহার পুরোপুরিভাবে নিষিদ্ধ করা হয়েছে। মোবাইল ফোন ব্যবহার করলে প্রশ্নপত্র বাইরে ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

এ ব্যাপারে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আব্দুল মতিন বলেন, পরীক্ষা শাখার কক্ষগুলোয় নিরাপত্তা ব্যবস্থা করা জরুরি। সেখানে গুরুত্বপূর্ণ গোপনীয় কাজ করা হয়। যে কাজ বাইরে প্রকাশ পেলে বড় সমস্যা হবে। কর্মকর্তা-কর্মচারী অবাধে চলাচল করাও ঠিক নয়। এ কারণে পরীক্ষা শাখার পাঁচটি কক্ষ ডিজিটাল সিস্টেমের কন্ট্রোলের আওতায় আনা হয়েছে। কোন কর্মচারী কখন কক্ষে প্রবেশ করছেন, আবার বাইরে যাচ্ছেন- সেটাও জানা যাবে।

সামান্তা শারমিনকে নিয়ে বললেন তাসনিম জারা
  • ০৫ নভেম্বর ২০২৬
ইব্রাহিমের গোলে ভুটানকে হারিয়ে সাফ অভিযান শুরু বাংলাদেশের
  • ০৫ নভেম্বর ২০২৬
হীরকজয়ন্তীকে ঘিরে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিতসহ ১…
  • ০৫ নভেম্বর ২০২৬
কমিটি গঠন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা-গ্রেড পদো…
  • ০৫ নভেম্বর ২০২৬
অবশেষে ইব্রাহিমের গোলে এগিয়ে বাংলাদেশ
  • ০৫ নভেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলে পরিবার পাবে ৫ লাখ টাকা, আবেদন করবে…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950