এসএসসি উত্তরপত্র মূল্যায়নে অনীহা, পরীক্ষকদের বিরুদ্ধে কঠোর অবস্থান বোর্ডের 

১২ মে ২০২৫, ১১:৫৫ PM , আপডেট: ১২ জুন ২০২৫, ১২:১৭ PM
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড © ফাইল ছবি

চলমান এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে অনীহা প্রকাশ করায় কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। সোমবার (১২ মে) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস. এম. কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, ২০২৫ সালের এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য বোর্ড কর্তৃক পরীক্ষক ও প্রধান পরীক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে, তাদের একটি অংশ দায়িত্ব পালনে আগ্রহ দেখাচ্ছেন না।

এতে আরও বলা হয়, এমন অবস্থায় বিষয়টিকে ‘অতীব জরুরি’ উল্লেখ করে বোর্ড কর্তৃপক্ষ নিয়োগপ্রাপ্ত সব পরীক্ষক ও প্রধান পরীক্ষকদের নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার খাতা সংগ্রহের নির্দেশনা দিয়েছে। সেই সঙ্গে নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্কও করা হয়েছে।

সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা শিক্ষা কর্মকর্তা ও শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ করবে শাবিপ্রবি ছাত্রদল সভাপতির ‘স…
  • ১২ অক্টোবর ২০২৬
কোহলির অবসরে তিক্ততার ইঙ্গিত, আলোচনায় চাঞ্চল্যকর তথ্য
  • ১২ অক্টোবর ২০২৬
ইসলামী আন্দোলন নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর নিয়োগ: দুই বিষয়ের বাংলা পরীক্ষা ১৫ নম্বরে
  • ১২ অক্টোবর ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন
  • ১২ অক্টোবর ২০২৬
নতুন মাইলফলক ছুঁলেন লিটন
  • ১২ অক্টোবর ২০২৬