দু’দিনে ঢাকায় ফিরেছে ২০ লাখ সিম ব্যবহারকারী

০৭ মে ২০২২, ১১:৪৬ PM

© প্রতীকী ছবি

নিজ নিজ গ্রামে ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে বৃহস্পতি ও শুক্রবার দুই দিনে ২০ লাখেরও অধিক মানুষ রাজধানী ঢাকায় ফিরেছেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ।

আজ শনিবার বিকেলে মোবাইল অপারেটরদের বরাত দিয়ে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন। 

ফেসবুক পেজে দেওয়া পোস্টে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জানান, ঈদের ছুটি শেষে বৃহস্পতিবার ঢাকায় ফিরেছেন ৬ লাখ ৩২ হাজার ৪৮৫ জন মোবাইল সিম ব্যবহারকারী। আর শুক্রবার এসেছেন ১৩ লাখ ৯৭ হাজার ৬৮০ জন। সব মিলিয়ে দুই দিনে ২০ লাখ ২৯ হাজার ১৬৫ জন সিম ব্যবহারকারী দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকা এসেছেন। 

এর আগে ঈদযাত্রায় প্রায় ১ কোটি মানুষ ঢাকা ছেড়েছিল। যার মধ্যে, ঈদের আগের ১ মে একদিনে সর্বোচ্চ ২৯ লাখ সিম ব্যবহারকারী ঢাকা ছাড়েন। 

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এর আগে জানিয়েছিলেন, ঈদযাত্রায় ১ মে পর্যন্ত তিন দিনে রাজধানী ছেড়ে যাওয়া সিমের সংখ্যা ছিল ৭২ লাখ ৫ হাজারের মতো। এর আগের দুদিনে আনুমানিক ৩০ লাখ সিম ঢাকার বাইরে যায়। সিমের মোট সংখ্যা অনুসারে আনুমানিক প্রায় ১ কোটি মানুষ ঈদের আগে ঢাকা ছেড়েছিলেন।

জনবল নিয়োগ দেবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি
  • ১৩ অক্টোবর ২০২৬
ঢাবিতে শিক্ষকের গাড়ির ধাক্কায় আহত ৫ শিক্ষার্থী, পরে গাড়ি ভা…
  • ১৩ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পদোন্নতি, প্রশিক্ষণ ও পছন্দের কর্মস্থল বিবেচনার আ…
  • ১৩ অক্টোবর ২০২৬
জামিন পেয়েই আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন আইভী
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসিতে জিপিএ ৫ পেলে মেধাবিকাশ বৃত্তি দেবে ব্র্যাক
  • ১৩ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা, ১১ ঘণ্টা পর বিবৃতি এলো একটি দল থেকে
  • ১৩ অক্টোবর ২০২৬