স্বর্ণের দামে আবারও বড় লাফ

২৩ জানুয়ারি ২০২৬, ০৩:৩৪ PM , আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬, ০৩:৩৯ PM
স্বর্ণের দাম কমার কয়েক ঘণ্টার মধ্যেই  আবারও বাড়ানোর ঘোষণা এসেছে

স্বর্ণের দাম কমার কয়েক ঘণ্টার মধ্যেই আবারও বাড়ানোর ঘোষণা এসেছে © সংগৃহীহ ও টিডিসি সম্পাদিত

দেশের বাজারে স্বর্ণের দাম কমার কয়েক ঘণ্টার মধ্যেই ভরি প্রতি সর্বোচ্চ ৬ হাজার ২৯৯ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা। আজ শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা সোয়া ১২টা থেকে এই দাম কার্যকর হয়েছে। 

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম বেড়ে হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা। ২১ ক্যারেট ২ লাখ ৪৪ হাজার ১১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ৯ হাজার ১৩৬ এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি দাঁড়িয়েছে ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা।

এর আগে টানা তিন দফা বড় উত্থানের পর গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত নয়টায় স্বর্ণের ভরি ৩ হাজার ১৪৯ টাকা কমানোর ঘোষণা দেয় বাজুস, যা শুক্রবার সকাল থেকে কার্যকর হওয়ার কথা ছিল। তাতে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়ায় ২ লাখ ৪৯ হাজার ৩১৮ টাকা। এই দাম কার্যকরের কয়েক ঘণ্টার ব্যবধানে যতটুকু দাম কমেছিল তার দ্বিগুণ বেড়ে গেল।

সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধান…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
কোম্পানীগঞ্জে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের ছাত্রদলের সং…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‘কাকা, এখানে একটা বাচ্চা পড়ে আছে’— গহীন বাঁশঝাড়ে যেভাবে পাও…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়া-জাপানসহ চার দেশে বাকৃবির ৩৫ শিক্ষার্থীর ইন্টার্নশ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দল ঘোষণা বিসিবির
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
কোন এলাকায় কত শতাংশ বাড়িভাড়া পাবেন সরকারি চাকরিজীবীরা
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬