টানা মূল্যবৃদ্ধির পর কমল সোনার দাম

২২ জানুয়ারি ২০২৬, ০৯:৪১ PM , আপডেট: ২২ জানুয়ারি ২০২৬, ০৯:৪২ PM
স্বর্ণ

স্বর্ণ © সংগৃহীত

টানা কয়েক দফা দাম বাড়ার পর দেশের বাজারে কমেছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোনা ও রুপার দাম কমানোর ঘোষণা দিয়েছে।

ভরিতে সোনার দাম সর্বোচ্চ ৩ হাজার ১৪৯ টাকা পর্যন্ত কমানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন বিক্রি হবে ২ লাখ ৪৯ হাজার ৩১৮ টাকায়। নতুন এ মূল্য আগামীকাল শুক্রবার থেকে সারা দেশে কার্যকর হবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় সোনার মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ৪ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ৪ হাজার ৭৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৪৩৭ টাকা।

একই সঙ্গে রুপার দামও কমানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ভরি ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৯০৭ টাকা।

শিক্ষকদের মর্যাদা ও সঠিক মূল্যায়ন নিয়ে কাজ করছে সরকার : ববি…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন ১০২ গুণী শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
সনদ আছে, দক্ষতা নেই: বাংলাদেশের উচ্চশিক্ষার সংকট
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে বড় সুখবর আসছে
  • ০৫ অক্টোবর ২০২৬
৭ পদে চাকরি দেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড …
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ফুলের তোড়ায় নয়, থাকতে হবে বেতন-ভাতা-মানস…
  • ০৫ অক্টোবর ২০২৬