ডিমের আমদানি শুল্ক ২০ শতাংশ কমানোর সিদ্ধান্ত

১৬ অক্টোবর ২০২৪, ০৭:১৪ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

ডিমের আমদানি শুল্ক ২০ শতাংশ কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (১৫ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।

আজাদ মজুমদার বলেন, আমদানি পর্যায়ে ডিমের শুল্ক ২০ শতাংশ কমিয়ে ১৩ শতাংশ করা হয়েছে।

এর আগে গত ৮ অক্টোবর ডিম আমদানির ওপর বিদ্যমান শুল্ক প্রত্যাহারের জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দিয়েছিল বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। সংস্থাটির বাণিজ্য নীতি বিভাগের উপপ্রধান মাহমুদুল হাসান জানান, বাজারে বাড়ছে ডিমের দাম। এ পরিস্থিতিতে ডিম আমদানির ওপর বিদ্যমান শুল্ক প্রত্যাহারের জন্য আরেক দফা এনবিআরকে চিঠি দেয়া হয়েছে।

শর্তসাপেক্ষে আমদানিযোগ্য পণ্য হওয়ায় সরকারের অনুমতি ছাড়া ডিম আমদানি করা যায় না। অন্যদিকে, গত বছরগুলোতে ডিম আমদানি না হওয়ার কারণে স্বল্প মেয়াদে এই শুল্ক-কর ছাড়ের ফলে সরকারের রাজস্ব ক্ষতিরও আশঙ্কা নেই। বর্তমান ডিমে শুল্ক-কর মোট ৩৩ শতাংশ অব্যাহত রাখলে আমদানি করা ডিম দিয়ে স্থানীয় বাজারে দামের তেমন তারতম্য ঘটবে না। তাই কমিশন আগে পাঠানো প্রতিবেদনের আলোকে আমদানি পর্যায়ে ডিমের ওপর শুল্ক-কর স্বল্প সময়ের জন্যে প্রত্যাহার করলে সাধারণ জনগণ এই সময়ে স্বস্তির জায়গা খুঁজে পাবে।

ট্যাবু ভেঙে পোশাকের সমতা ফেরাতে যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’
  • ১১ অক্টোবর ২০২৬
১ অক্টোবরের পরীক্ষার চিঠি ২৮ সেপ্টেম্বর ডাকযোগে পাঠাল প্রশা…
  • ১১ অক্টোবর ২০২৬
অ্যাসোসিয়েট প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড, কর্মস্থল…
  • ১১ অক্টোবর ২০২৬
২১০০ সালের মধ্যে বিলুপ্ত হতে পারে মানবজাতি, সতর্ক করলেন বিজ…
  • ১১ অক্টোবর ২০২৬
‘সহকারী’ বাদ দিয়ে শুধু ‘শিক্ষক’ রাখতে প্রস্তাব মন্ত্রণালয়ের…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকাসহ ৭ জেলায় অ্যাসিস্ট্যান্ট সার্ভেয়ার নিয়োগ দেবে মেঘনা গ…
  • ১১ অক্টোবর ২০২৬