মোবাইল ফোনের ইন্টারনেট চালু হবে কবে, যা জানা যাচ্ছে

২৫ জুলাই ২০২৪, ১২:২৮ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:২৯ AM
মোবাইল ফোন ইন্টারনেট চালু হতে পারে আগামী সপ্তাহে

মোবাইল ফোন ইন্টারনেট চালু হতে পারে আগামী সপ্তাহে © প্রতীকী ছবি

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র দেশে সৃষ্ট পরিস্থিতিতে সব ধরনের ইন্টারনেট বন্ধ হয়ে যায়। পরে মঙ্গলবার (২৩ জুলাই) সারাদেশে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয়েছে। তবে বন্ধ রয়েছে মোবাইল ফোনের ইন্টারনেট সেবা। আগামী সপ্তাহে এ ইন্টারনেট পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। 

আগামী রোব ও সোমবারের মধ্যে মোবাইল ফোন ইন্টারনেট সেবা চালু হবে। এ তথ্য জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বিটিআরসি আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 

জুনাইদ আহমেদ পলক বলেছেন, দুষ্কৃতকারীদের আগুনে ক্ষতি হওয়ায় ইন্টারনেট সেবা বাধাগ্রস্ত হয়েছে। যত দ্রুত সম্ভব ইন্টারনেট চালুর কাজ চলছে। ব্রডব্যান্ড ইন্টারনেট বুধবার রাত থেকে বাসা-বাড়িতে চালু হয়েছে। আর রোব বা সোমবারের মধ্যে মোবাইল ইন্টারনেটও চালু হবে বলে আশা তার।

আরো পড়ুন: কারফিউ উঠবে কবে, শুক্রবারের পরিস্থিতি দেখে সিদ্ধান্ত

যদিও ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও ফেসবুকসহ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রয়েছে। ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও ফেসবুক ব্যবহার করতে পারছেন না কেউ। গত ১৬ জুলাই মোবাইল ফোনের ফোরজি ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। আর বৃহস্পতিবার সব ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়।

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬