আহসান এইচ মনসুরের দেড় বছরে রিজার্ভ বেড়েছে কত?

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৪ PM
আহসান এইচ মনসুর

আহসান এইচ মনসুর © টিডিসি সম্পাদিত

গভর্নর হিসেবে দায়িত্বের শেষ দিনে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩২ দশমিক ৭৯ বিলিয়ন ডলারে (আইএমএফের বিপিএম৬ পদ্ধতিতে)। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, গ্রস রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। দেড় বছরের ব্যবধানে প্রায় ১২ বিলিয়ন ডলার রিজার্ভ বৃদ্ধি করে দায়িত্ব ছাড়লেন গভর্নর আহসান এইচ মনসুর।

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার দিন দেশের গ্রস রিজার্ভ ছিল ২৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলার এবং বিপিএম৬ অনুযায়ী ২০ দশমিক ৪৭ বিলিয়ন ডলার। এর আগে ৩১ জুলাই আওয়ামী লীগ সরকারের শেষ সপ্তাহে গ্রস রিজার্ভ ছিল ২৫ দশমিক ৯২ বিলিয়ন ডলার এবং বিপিএম৬ হিসাবে ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, বাজার থেকে ডলার ক্রয় এবং বিনিময় হার স্থিতিশীল রাখার নীতির কারণে রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়ে। চলতি অর্থবছরে প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে, যা রিজার্ভ পুনর্গঠনে বড় ভূমিকা রাখে।

বিশ্লেষকদের মতে, বৈদেশিক ঋণ পরিশোধ ও ডলারের বাজারে অস্থিরতার মধ্যেও রিজার্ভ বাড়ানো ছিল বড় চ্যালেঞ্জ। দায়িত্ব ছাড়ার দিনে ৩২ দশমিক ৭৯ বিলিয়ন ডলারের রিজার্ভ দেশের অর্থনীতিতে আস্থা ফেরানোর একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাচ্ছেন ঢামেকের ইন্টা…
  • ০৭ জুন ২০২৬
বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আর্জেন্টিনার তারকা ডিফেন্ডার
  • ০৭ জুন ২০২৬
কাল মিশরের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, খেলা দেখবেন যেভাবে
  • ০৭ জুন ২০২৬
পটুয়াখালীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই দফায় বিক্ষোভ মিছিল
  • ০৭ জুন ২০২৬
রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয়: আবেগঘন স্ট্যাটাস ছাত্রদল নে…
  • ০৭ জুন ২০২৬
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর হামলার অভিযোগ আ.লীগের বিরুদ্…
  • ০৭ জুন ২০২৬