বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন 

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৭ PM , আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৫ PM
অর্থ মন্ত্রণালয়

অর্থ মন্ত্রণালয় © সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন মোস্তাকুর রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক দুই প্রজ্ঞাপন জারি করে।  

উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার স্বাক্ষরিত নতুন গভর্নর নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ, ১৯৭২ এর ১০(৫) অনুযায়ী, জনাব মো. মোস্তাকুর রহমানকে অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তার যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দেওয়া হলো।

এতে আরও বলা হয়, গভর্নর পদে নিয়োজিত থাকাকালে তিনি সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক থেকে পাবেন।  

একই উপসচিবের সই করা আরেক প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে ড. আহসান এইচ মনসুরের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলও করা হয়।

নারীর অধিকার ও ক্ষমতায়নে চাকরি দেবে নারী প্রগতি সংঘ
  • ১৩ অক্টোবর ২০২৬
৪৭ পাকিস্তানি সেনাসহ সৌদি জোটের ৮৫ জনকে আটকের দাবি হুতিদের
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কত? 
  • ১৩ অক্টোবর ২০২৬
৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
  • ১৩ অক্টোবর ২০২৬
এনআরবিসি ব্যাংকে ৬ পদে চাকরি, আবেদন ২৪ অক্টোবর পর্যন্ত
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে ২২ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ কয়েকজন, অসুস্থ দুই স…
  • ১৩ অক্টোবর ২০২৬