নেত্রকোনায় স্কুলছাত্রের আত্মহত্যা

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৮ PM
কেন্দুয়া থানা

কেন্দুয়া থানা © সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়ায় নিজ ঘরের বাঁশের আড়ার সঙ্গে গামছা পেছিয়ে ফাঁস দিয়ে মো. সায়েম (৯) নামের এক স্কুলছাত্রের আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি উপজেলার কান্দিউড়া ইউনিয়নের কান্দিউড়া গ্রামে ঘটেছে। 

নিহত মো. সায়েম কান্দিঊড়া গ্রামের আবুল মনসুরের ছেলে ও কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। সায়েম খুবই দুষ্ট প্রকৃতির এবং কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ২৫ ফেব্রুয়ারি ( বুধবার) পরিবারের সঙ্গে ইফতার না করে ঘরের দরজা বন্ধ করে ফেলে সায়েম। রাত ১০টার দিকে তার বাবা তারাবির নামাজ শেষ করে এসে সায়েমের কোনো সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে দেখেন সায়েম নিজ ঘরের আড়ার সঙ্গে গামছা পেঁচিয়ে ঝুলেছে।  

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী মাকসুদ বলেন, বুধবার রাত ১০টার দিকে ফাঁসিতে ঝুলে কান্দিউড়া গ্রামের আবুল মনসুরের ছেলে মো. সায়েম ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং একটি অপমৃত্যু মামলা রুজু করা হবে।

স্ত্রীকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
  • ১৮ অক্টোবর ২০২৬
‘মাদক’ সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে অব্যাহতি
  • ১৮ অক্টোবর ২০২৬
২ কলেজছাত্রীকে ডেকে নিয়ে জুতাপেটা, ভিডিও ভাইরাল
  • ১৮ অক্টোবর ২০২৬
ভারতে মন্দিরে ধানবোঝাই ট্রাকের ধাক্কা, নিহত ১৫
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী
  • ১৮ অক্টোবর ২০২৬
সশস্ত্র বাহিনীর বেতন-ভাতা কত শতাংশ বেড়েছে, জানালেন প্রধানমন…
  • ১৮ অক্টোবর ২০২৬