অন্যদিনের মতোই অফিসে এসেছিলেন, হঠাৎ ‘সরানোর খবরে’ কিছু না বলে চলে গেলেন গভর্নর

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৫ PM
বাংলাদেশ ব্যাংক থেকে চলে যাচ্ছেন গভর্নর আহসান এইচ মনসুর

বাংলাদেশ ব্যাংক থেকে চলে যাচ্ছেন গভর্নর আহসান এইচ মনসুর © সংগৃহীত

আহসান এইচ মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে মোস্তাকুর রহমানকে। এমন খবর পেয়ে কেন্দ্রীয় ব্যাংক কার্যালয় ত্যাগ করেন বিদায়ী গভর্নর। এ সময় কোনো ধরনের আনুষ্ঠানিক বক্তব্যও দেননি তিনি। অন্যদিনের মতোই অফিসে এসে সরানোর খবর পান তিনি।

বাংলাদেশ ব্যাংক থেকে চলে যাওয়ার সময় নতুন গভর্নর নিয়োগ ও পদত্যাগের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে আহসান এইচ মনসুর বলেন, ‘আমি পদত্যাগ করিনি। তবে খবরে শুনেছি।’ আর কিছু না বলে চলে যান তিনি। বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকেও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্বে আছেন। তার বাড়ি খুলনার দিঘলি উপজেলার দেয়াড়া গ্রামে। জানা গেছে, সকালে গভর্নর কার্যালয়ে উপস্থিত হলে তার অপসারণের খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই নতুন গভর্নর নিয়োগের বিষয়টি জানতে পারেন সবাই। চলে যাওয়ার সময় সহকর্মী বা ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার সঙ্গে কথা না বলেই অফিস ত্যাগ করেন আহসান এইচ মনসুর।

আরও পড়ুন: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের বিষয়টি পর্যালোচনা করা হবে: শিক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোস্তাকুর রহমান। বাংলাদেশের পোশাক ব্যবসায়ীদের সংগঠন বিজিএমর সদস্য ও হিরা সোয়েটারের মালিক মোস্তাকুর রহমান।

জানা গেছে, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তাকে নিয়োগের একটি প্রস্তাব অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর কাছে উপস্থাপন করেছে। মন্ত্রী তাতে সম্মতি দিয়েছেন। প্রধানমন্ত্রীর সম্মতি পেলে বিষয়টি যাবে রাষ্ট্রপতির কার্যালয়ে। এরপর নিয়োগের প্রজ্ঞাপন জারি হবে।

শিক্ষামন্ত্রীর আগমনে কুয়েটে ছাত্রদলের স্লোগান, ক্যাম্পাসে র…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাতের মধ্যে ১১ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম ইপিজেড হাসপাতালে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩০ সেপ্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
২০১৯ সালের ডাকসুতে কী হয়েছিল, কে কত ভোট পেয়েছিল
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
টাকা দিলেই মিলছে যে কারো কল লিস্ট, লোকেশন, এনআইডি
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
২০ দিন ধরে নষ্ট গ্রন্থাগারের ২০ এসি, অনতিবিলম্বে পদক্ষেপের …
  • ০১ সেপ্টেম্বর ২০২৬