৫ হাজার ৭৭৫ গ্রাহকের কাছে ৩ লাখ কোটি টাকার খেলাপি ঋণ

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৬ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

দেশের পাঁচ হাজার ৭৭৫ জন গ্রাহকের কাছে তিন লাখ কোটি টাকার খেলাপি ঋণ রয়েছে বলেছে বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে উঠে এসেছে। ঋণ খেলাপির তালিকায় চট্টগ্রামের ব্যবসায়ীরা ওপরের দিকে রয়েছেন। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের ‘ব্যাংকিং সেক্টর আপডেট’ শীর্ষক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্য বলছে, ২০২৫ সালের সেপ্টেম্বর শেষে ১ কোটি টাকার নিচে ঋণ নিয়ে খেলাপি হয়েছে এমন ক্ষুদ্র ও প্রান্তিক গ্রাহকদের সংখ্যা ছিল ৪৪ লাখ ২৮ হাজার ১৩৬। এ শ্রেণীর গ্রাহকদের কাছে থাকা খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬১ হাজার ৬৫১ কোটি টাকা। ১ থেকে ১০ কোটি টাকা পর্যন্ত ঋণ নিয়েছেন এমন ৩০ হাজার ১০৪ গ্রাহকের খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৩ হাজার ৪৫৩ কোটি টাকা। আর ১০ থেকে ২০ কোটি টাকার ঋণ নেয়া ৬ হাজার ৫৯৬ গ্রাহকের খেলাপি ঋণের পরিমাণ ৮৫ হাজার ৪০ কোটি টাকা দাঁড়িয়েছে।

অন্যদিকে ২০ কোটি টাকার বেশি ঋণ নেয়া ৫ হাজার ৭৭৫ গ্রাহকের কাছেই রয়েছে ৩ লাখ ৪ হাজার ৭৮৪ কোটি টাকার খেলাপি ঋণ। এর মধ্যে ২০ থেকে ৩০ কোটি টাকার ঋণ নিয়েছে এমন ১ হাজার ৭৪০ গ্রাহকের কাছে খেলাপি ঋণ রয়েছে ৪৩ হাজার ৫১ কোটি টাকার। ১ হাজার ৪৪ গ্রাহক ৩০ থেকে ৪০ কোটি টাকার ঋণ নিয়েছে এবং তাদের খেলাপি ঋণ ৩৬ হাজার ৩০৯ কোটি টাকা। ৩২ হাজার ৫২৬ কোটি টাকার খেলাপি রয়েছে এমন ৭১৮ গ্রাহক ৪০ থেকে ৫০ কোটি টাকার ঋণ নিয়েছে। আর ৫০ কোটির বেশি ঋণ নিয়েছে এমন বড় গ্রাহকদের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার ৮৯৮ কোটি টাকা। এ শ্রেণীর গ্রাহকের সংখ্যা মাত্র ২ হাজার ২৭৩। ৫০ কোটির বেশি ঋণের বিভাগে ধনিক শ্রেণীর এ গ্রাহকের গড় খেলাপি ঋণের পরিমাণ প্রায় ৮৫ কোটি টাকা। অন্যদিকে, ১ কোটির নিচের ক্যাটাগরিতে গড় খেলাপি ঋণ মাত্র ১ লাখ ৩৯ হাজার টাকা।

বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট অনুসারে, ২০২৪ সালের ডিসেম্বর শেষে দেশে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৩ লাখ ৪৬ হাজার ৫৪৭ কোটি টাকা। এ খেলাপি ঋণের ১৪ দশমিক শূন্য ৪ শতাংশ তৈরি পোশাক এবং ১০ দশমিক ৫৪ শতাংশ ছিল বস্ত্র খাতের। গত এক বছরে দেশে খেলাপি ঋণের পরিমাণ প্রায় দ্বিগুণ বেড়েছে। ফলে স্বাভাবিকভাবেই তৈরি পোশাক ও বস্ত্র খাতের খেলাপির পরিমাণ আরো বেড়েছে বলে ব্যাংকাররা জানিয়েছেন।

বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081