সরকারি স্কুলে ভর্তির আবেদন শুরু ২৫ নভেম্বর

১৬ নভেম্বর ২০২১, ০৫:৫৮ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ছবি

দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২২ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে ভর্তির জন্য আবেদন শুরু হবে ২৫ নভেম্বর বেলা ১১টা থেকে। চলবে ৮ ডিসেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত।

মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ২০২২ শিক্ষাবর্ষে ভর্তির এই বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবারও স্কুল থেকে কোনো ভর্তি ফরম বিতরণ করা হবে না। ভর্তির আবেদন শুধু অনলাইনে এই ওয়েবসাইটে পাওয়া যাবে। আগামী ১৫ ডিসেম্বর অনলাইনে লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ২০২২ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ফি ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। শুধু টেলিটক প্রি-পেইড মুঠোফোন থেকে এসএমএসের মাধ্যমে এই ফি দেওয়া যাবে।

বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন

ট্যাগ: মাউশি
নোবেল সাহিত্য পুরস্কারের দৌড়ে ২ নারী লেখক
  • ০৬ অক্টোবর ২০২৬
আগানগর আদর্শ কলেজে ৮ পদে নিয়োগ, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ০৬ অক্টোবর ২০২৬
ঢাবির অক্টোবর ট্র্যাজেডিতে ৪০ জন নিহতের ৪১ বছর, কর্মসূচি ঘো…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে বদলি-পদায়ন বন্ধ
  • ০৬ অক্টোবর ২০২৬
দিনে শ্রম, রাতে পড়াশোনা—অভাবকে জয় করে বিশ্ববিদ্যালয়ে আবদুল …
  • ০৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক: বেড়েছে বেতন, কমেনি ছয় বৈষম্য
  • ০৬ অক্টোবর ২০২৬