শিক্ষকদের বদলির সভায় একটি বিষয় চূড়ান্ত করল মন্ত্রণালয়

২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ PM
শিক্ষকদের বদলি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ও মাউশির সভা শেষ হয়েছে

শিক্ষকদের বদলি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ও মাউশির সভা শেষ হয়েছে © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে ডাকা সভা শেষ হয়েছে। সভায় বদলির একটি বিষয়ে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে বেলা ২টা থেকে এ সভা শুরু হয়। সভাটি শেষ হয় বিকেল ৩টা ১০ মিনিটে। 

সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত উপদেষ্টা ড. মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষকদের বদলি আবেদন এডিটের সুযোগ দেওয়া হবে। এ বিষয়ে সবাই একমত পোষণ করেছেন। এ ছাড়া অন্যান্য যে ভুলগুলো আছে সেগুলো সংশোধন করে বদলির ফল প্রকাশ করা হবে।’

আরও খবর: শিক্ষকদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন কবে, যা বললেন শিক্ষামন্ত্রী

ওই কর্মকর্তা আরও বলেন, ‘মন্ত্রণালয়ের সব শীর্ষ কর্মকর্তাদের নিয়ে আজ প্রথম সভা হয়েছে। আমাদের আরও সভার প্রয়োজন রয়েছে। পরবর্তী পুনরায় সভা করে ফলাফল প্রকাশের বিষয়ে অগ্রগতি জানানো যাবে।’

পুলিশ ভেরিফিকেশনে যোগ্যপ্রার্থী বাদ দেওয়ার প্রতিবাদে লাল কা…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে নতুন ছাত্র উপদেষ্টা ও ৪ হল প্রভোস্ট নিয়োগ 
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শাহবাগ মেট্রো স্টেশনে আইডিয়াল কলেজ শিক্ষার্থীকে মারধর ঢাকা…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে বিরতিতে বাংলাদেশ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
৭ দিনের সফরে জাপানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুকে ‘শুভ জন্মদিন আপা’ কমেন্ট করে বহিষ্কার জাতীয় ছাত্রশক…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬