শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত
শিক্ষকদের বদলি প্রক্রিয়ায় দুর্নীতির প্রশ্ন ওঠায় ভবিষ্যতে অনলাইনে বদলির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে এ বিষয়ে জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক শিক্ষকদের বদলি প্রক্রিয়ার প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বদলি নিয়ে দুর্নীতির প্রশ্ন উঠেছে। এসব বিষয় নিয়ন্ত্রণে আগামী দিনে অনলাইনে বদলির ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, এনটিআরসিএতেও অনলাইনে বদলির ব্যবস্থা করা হচ্ছে। তবে যেসব শিক্ষককে রিপ্লেসমেন্ট করতে হবে এবং যারা এটাচমেন্টে রয়েছেন, সেসব বিষয়ও সেটেল করতে হবে।
এ সময় মন্ত্রী বলেন, বদলির ফাইল নিয়ে এনটিআরসিএ কাজ করছে।