স্থায়ী হচ্ছে আত্তীকৃত ২২৭ প্রভাষকের চাকরি, দেখুন তালিকা

০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ PM , আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ PM
মাউশি

মাউশি © সংগৃহীত

২০০০ বিধিতে আত্তীকৃত প্রভাষক পর্যায়ের শিক্ষকগণের চাকরি স্থায়ীকরণের লক্ষ্যে ২২৭ শিক্ষকের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০০ বিধিতে আত্তীকৃত প্রভাষক পর্যায়ের শিক্ষকদের স্থায়ীকরণের লক্ষ্যে চাকুরি সংক্রান্ত সার্বিক তথ্যাদি উল্লেখপূর্বক বিষয়ভিত্তিক তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রস্তুতকৃত খসড়া তালিকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রদর্শন করা হলো। প্রদর্শিত তালিকায় যে সকল শিক্ষকদের নামের পাশে মন্তব্য কলামে এসিআর সংক্রান্ত মন্তব্য রয়েছে তাদেরকে আগামী ১০ সেপ্টেম্বরের 
মধ্যে উপপরিচালক (কলেজ-১) এর নিকট উক্ত মন্তব্য সংক্রান্ত প্রমাণক পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

এতে আরও বলা হয়, এসিআর ছাড়া অন্য যে কোন ভুল যেমন বর্তমান কর্মস্থল, নিয়োগ ও যোগদানের তারিখ, জন্ম তারিখ, নিজ জেলা, নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে খসড়া তালিকায় নাম না থাকলে তাদেরকেও আবেদনপত্র ও প্রামাণ্য কাগজপত্র আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে [email protected]এ পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো ।

এছাড়া নিয়োগ, যোগদান, নিয়মিতকরণ, বিভাগীয় পরীক্ষা, বুনিয়াদী প্রশিক্ষণ এর তথ্য) অবশ্যই হালনাগাদ করে অধ্যক্ষের মাধ্যমে পিডিএস অনুমোদন নিশ্চিত করার জন্য বলা হয়েছে। 

তালিকা দেখুন এখানে

পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬