চট্টগ্রাম বোর্ডে ১০ শিক্ষার্থীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল

২০ জুলাই ২০২৬, ০২:২৫ PM , আপডেট: ২০ জুলাই ২০২৬, ০২:২৯ PM
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড © সংগৃহীত ও টিডিসি সম্পাদিত

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আরও ১০ শিক্ষার্থীর একাদশ শ্রেণির ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল করেছে। শিক্ষার্থীদের আবেদন এবং সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষদের সুপারিশের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (১৯ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, নির্ধারিত নিয়ম অনুসারে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ভর্তি বাতিলের অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের এইচএসসি রোল ও রেজিস্ট্রেশন নম্বরও বাতিল করা হয়েছে।

ভর্তি বাতিল হওয়া শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষাবর্ষের। এর মধ্যে রয়েছে ২০২৫-২৬, ২০২৪-২৫ এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তারা কক্সবাজার সরকারি কলেজ, কাপ্তাই সিটি করপোরেশন মহিলা কলেজ, রামু সরকারি কলেজ, কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ, বি.এ.এফ. শাহীন কলেজ চট্টগ্রাম, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, হাটহাজারী গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ এবং বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, রাঙামাটিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ছিলেন।

আরও পড়ুন : নারী-পুরুষ উভয় ফুটবলে এখন স্পেনের একচ্ছত্র আধিপত্য

চট্টগ্রাম শিক্ষা বোর্ড জানিয়েছে, শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে এবং সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের সুপারিশ বিবেচনায় নিয়ে ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিলের এ অনুমোদন দেওয়া হয়েছে। এ সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কলেজ এবং বোর্ডের সংশ্লিষ্ট শাখাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এক বছরেও চালু হয়নি ১০ তলা হলের লিফট, ভোগান্তিতে বাকৃবির খাল…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
স্বামী নেই, চিকিৎসার সামর্থ্যও নেই; ১০ বছর ধরে চেয়ারে অজুফা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে হয়রানি বন্ধের দাবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি পাস মেধাবীদের শিক্ষাবৃত্তি দেবে ব্যাবিলন গ্রুপ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনের নামে চাকরি থেকে বাদ, সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
৩ পদে জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬