লোগো-রিলস-মাসকট বানিয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নেওয়ার সুযোগ শিক্ষক-শিক্ষার্থীদের

২০ জুলাই ২০২৬, ১১:৫৮ AM , আপডেট: ২০ জুলাই ২০২৬, ১১:৫৮ AM
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের লোগো

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের লোগো © ফাইল ফটো

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের নিকট থেকে লোগো, থিম সং, মাসকট, স্লোগান ও রিলস আহ্বান করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

রবিবার (২০ জুলাই) অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক মো. মহিউদ্দিন ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। আগামী ২৮ জুলাইয়ের মধ্যে নির্ধারিত নির্দেশনা অনুসরণ করে [email protected] ঠিকানায় ই-মেইলে লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং পাঠাতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, লোগো PNG, JPG অথবা JPEG ফরম্যাটে জমা দিতে হবে। রিলস তৈরি করে উল্লেখিত ই-মেইলে পাঠাতে হবে এবং তা অবশ্যই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ফুটবল প্রতিযোগিতাকে কেন্দ্র করে নির্মিত হতে হবে। থিম সং অডিও ও ভিডিও—উভয় ফরম্যাটে পাঠাতে হবে। একইভাবে মাসকট ও স্লোগান ই-মেইলের মাধ্যমে জমা দিতে হবে।

এছাড়া, জমা দেওয়া প্রতিটি কাজের সঙ্গে অংশগ্রহণকারীর সচল মোবাইল নম্বর ও যোগাযোগের ঠিকানা সংযুক্ত করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং তৈরির প্রতিযোগিতায় নির্বাচিত বিজয়ীদের প্রধানমন্ত্রী পুরস্কৃত করবেন।

এর আগে যারা লোগো, রিলস ও থিম সং জমা দিয়েছেন তাদের নতুন করে সেগুলো পাঠানোর প্রয়োজন নেই বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এবার তুষার গান্ধী আটক
  • ১০ অক্টোবর ২০২৬
বছরের পর বছর রিক্রুটমেন্ট নেই, আজ যখন পরীক্ষা, তখন প্রশ্নফা…
  • ১০ অক্টোবর ২০২৬
কেন দিল্লীতে থাকছেন না সোনম ওয়াংচুক— বললেন নিজেই, দিলেন বিজ…
  • ১০ অক্টোবর ২০২৬
পরিবেশের সঙ্গে মানুষের শরীরেও ছড়াচ্ছে মাইক্রোপ্লাস্টিক, ঝুঁ…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব ডিম দিবস উপলক্ষে বাকৃবিতে সাড়ে তিন হাজার ডিম বিতরণ
  • ১০ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর
  • ১০ অক্টোবর ২০২৬