বকেয়া বেতন পাচ্ছেন না স্কুল-কলেজের শিক্ষকরা, যা বলছে মাউশি

১৯ জুলাই ২০২৬, ০৭:০৭ PM
মাউশি

মাউশি © ফাইল ছবি

বকেয়া ডান হওয়ার পরও টাকা পাচ্ছেন না মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকরা। বকেয়া বেতন না পাওয়ায় বিপাকে পড়েছেন কয়েক হাজার শিক্ষক।

মাউশি সূত্রে জানা গেছে, মে মাসে ডান হওয়া স্কুলের ৬ হাজার ২৯০ জন শিক্ষক বকেয়া হিসেবে ৬১ কোটি ৪৬ লাখ ৬৪ হাজার ৬৬৮ টাকা পাবেন। আর কলেজের ৯৫৬ জন শিক্ষক পাবেন ১১ কোটি ৬৫ লাখ ২৯ হাজার ৪৩২ টাকা। বিষয়গুলো পুনরায় যাচাই হচ্ছে।

সূত্রের তথ্য মতে, মে মাসে ডান হওয়া বকেয়ার অর্থ চলতি জুলাই মাসের বেতনের সঙ্গে দেওয়ার চেষ্টা করছে মাউশি। এজন্য ফাইল তোলা হয়েছে। সংস্থাটির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল অনুমোদন দিলে বকেয়া বেতন পাবেন শিক্ষকরা।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘মে মাসে ডান হওয়া বকেয়া ফাইল অনুমোদনের জন্য তোলা হয়েছে। ডিজি অনুমোদন দিলে জুলাই মাসের বেতনের সঙ্গে শিক্ষকরা বকেয়া বেতন পাবেন।

এবার তুষার গান্ধী আটক
  • ১০ অক্টোবর ২০২৬
বছরের পর বছর রিক্রুটমেন্ট নেই, আজ যখন পরীক্ষা, তখন প্রশ্নফা…
  • ১০ অক্টোবর ২০২৬
কেন দিল্লীতে থাকছেন না সোনম ওয়াংচুক— বললেন নিজেই, দিলেন বিজ…
  • ১০ অক্টোবর ২০২৬
পরিবেশের সঙ্গে মানুষের শরীরেও ছড়াচ্ছে মাইক্রোপ্লাস্টিক, ঝুঁ…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব ডিম দিবস উপলক্ষে বাকৃবিতে সাড়ে তিন হাজার ডিম বিতরণ
  • ১০ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর
  • ১০ অক্টোবর ২০২৬