শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সতর্কতা মাউশির

২০ অক্টোবর ২০২৫, ০১:৪০ AM , আপডেট: ২০ অক্টোবর ২০২৫, ০১:৪১ AM
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর © টিডিসি সম্পাদিত

দেশজুড়ে অগ্নিকাণ্ডসহ অন্যান্য অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। রবিবার (১৯ অক্টোবর) জারি করা নোটিশে সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে এ নির্দেশনা পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অগ্নি দুর্ঘটনা ও অন্যান্য অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এই ধরনের দুর্ঘটনা এড়াতে অধিদপ্তরের আওতাধীন সব দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সতর্ক থাকতে হবে।

প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে অফিস ত্যাগের আগে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বৈদ্যুতিক সুইচ, লাইট, ফ্যান, কম্পিউটার বন্ধ করা এবং এসির প্লাগ তুলে রাখার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। নোটিশে সবাইকে সতর্কতামূলক ভূমিকা পালন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

​সকালে ঘুম থেকে উঠে ভেজানো ছোলা খাওয়ার ৬ উপকারিতা
  • ২৪ অক্টোবর ২০২৬
ফ্রান্সে ফের দাঙ্গার শঙ্কা, ৭০ হাজার পুলিশ মোতায়েন
  • ২৪ অক্টোবর ২০২৬
নিজেদের মধ্যে জঘন্য অপরাধের বিরুদ্ধে নেতৃস্থানীয় আলেম, ধর্…
  • ২৪ অক্টোবর ২০২৬
গুটি কয়েক লোকের কারণে মাদ্রাসা শিক্ষা প্রশ্নবিদ্ধ হতে দেওয়া…
  • ২৪ অক্টোবর ২০২৬
সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
  • ২৪ অক্টোবর ২০২৬
পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপ…
  • ২৪ অক্টোবর ২০২৬