দুই বছর আগে সদরঘাটে ময়ূর-৭ লঞ্চে আগুনের ঘটনাকে নতুন করে প্রচার

১৯ অক্টোবর ২০২৫, ০৩:০১ PM , আপডেট: ১৯ অক্টোবর ২০২৫, ০৩:১৪ PM
ঘটনাটি ২০২৩ সালের ৩০ জুনের

ঘটনাটি ২০২৩ সালের ৩০ জুনের © টিডিসি সম্পাদিত

দুই বছর আগে রাজধানীর সদরঘাটের লালকুঠি ঘাটে একটি লঞ্চে আগুন লেগেছিল। ঢাকা-চাঁদপুর-ঢাকা রুটে চলাচলকারী ময়ূর-৭ নামের ওই লঞ্চটি ঘটনার সময় ঘাটে বাঁধা অবস্থায় ছিল। এ সময় ভেতরে কেউ ছিলেন না। 

দুই বছর পর এ ঘটনাটি আজ রবিবার (১৯ অক্টোবর) নতুন করে আবার প্রচার করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। সেখানে দাবি করা হচ্ছে, হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের পর এবার সদরঘাটের লঞ্চে আগুন। হচ্ছেটা কী?

তবে ঘটনাটি আগের বলে সদরঘাট নদী ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার হৃদয় হাওলাদার দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, সদরঘাট লঞ্চ টার্মিনালে কোনো লঞ্চে আগুনের ঘটনা ঘটেনি। ফেসবুকে যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে তা সঠিক নয়।

এদিকে বিভিন্ন গণমাধ্যমের সংবাদ সূত্রে জানা গেছে, ঘটনাটি ২০২৩ সালের ৩০ জুনের। ঘটনার দিন বেলা ১১টায় সদরঘাটের লঞ্চ টার্মিনালে নোঙর থেকে ময়ূর-৭ নামের একটি লঞ্চের দ্বিতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটেছিল। তখন ওই লঞ্চটি ঘাটে বাঁধা অবস্থায় ছিল। এ সময় ভেতরে কেউ ছিলেন না।

মেয়াদোত্তীর্ণ আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি লিগে দল পেলেন বিজয়
  • ১২ নভেম্বর ২০২৬
রাতভর বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেলে আহত ১০
  • ১২ নভেম্বর ২০২৬
বাড়ির সামনের খালে মিলল বাকপ্রতিবন্ধী তরুণীর মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের মুখে ইন্দোনেশিয়ার ভাইস প্রেস…
  • ১২ নভেম্বর ২০২৬
ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুজনের কারাদ…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950