বদলি নিয়ে সুখবর ‍দিল মাউশি

৩০ এপ্রিল ২০২৫, ০৫:১১ PM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০৪:৩৬ PM
মাউশি লোগো

মাউশি লোগো © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলির সফটওয়্যার আগামী জুন মাসের মধ্যে তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী কাজ শুরু করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। 

গতকাল মঙ্গলবার সফটওয়্যার তৈরিতে গঠিত কমিটির সভায় এ রোডম্যাপ ঘোষণা করা হয় বলে জানা গেছে।

এ বিষয়ে মাউশির উপ-পরিচালক (মাধ্যমিক-২) মো. ইউনুছ ফারুকী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় যে পরিপত্র জারি করেছে, সে অনুযায়ীই বদলি কার্যক্রম পরিচালনা করা হবে। অর্থাৎ আমরা অক্টোবর থেকেই বদলি চালু করতে চাই। এজন্য একটি সফটওয়্যার তৈরির কাজ চলছে।’

আরও পড়ুন: বদলি নিয়ে শিক্ষকদের যে আশ্বাস দিল শিক্ষা মন্ত্রণালয়

কতদিনের মধ্যে সফটওয়্যার তৈরি করা হতে পারে এমন প্রশ্নের জবাবে মাউশির মাধ্যমিক শাখার এ কর্মকর্তা জানান, ‘আমাদের পরিকল্পনা হলো- মে থেকে জুন মাসের মধ্যে বদলির সফটওয়্যার তৈরি করার। সে পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি। আমাদের একটি উইংকে এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে।’

এদিকে দীর্ঘ অপেক্ষার পর বদলির সফটওয়্যার তৈরির কার্যক্রম শুরু হওয়া অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. সাকিবুল ইসলাম। তিনি বলেন, ‘এমপিও নীতিমালা অনুযায়ী নির্ধারিত সময়ে বদলি চাই। ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির পূর্বে বদলি বাস্তবায়ন চাই।’

ট্যাগ: মাউশি
কম দামে পাঞ্জাবি বিক্রি করায় নবীন ফ্যাশন ‘বন্ধ করে দিলেন’ অ…
  • ২১ মার্চ ২০২৬
ঈদের বন্ধে সোহরাওয়ার্দী মেডিকেলে চুরির চেষ্টা, ধরতে গিয়ে আন…
  • ২১ মার্চ ২০২৬
পরিবার, মন্ত্রী-এমপিদের নিয়ে বাবা-মার কবর জিয়ারত করলেন প্রধ…
  • ২১ মার্চ ২০২৬
রাজারবাগে ঈদের নামাজ আদায় করলেন আইজিপি
  • ২১ মার্চ ২০২৬
মিরসরাইয়ে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত
  • ২১ মার্চ ২০২৬
‘আমরা চাই, প্রত্যেকে যেন সাংবিধানিক অধিকার ভোগ করতে পারে’
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence