টসে জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া, একাদশে চমক

১৩ আগস্ট ২০২৬, ০৭:২৫ AM
 বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট

বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট © সংগৃহীত

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার (১৩ আগস্ট) টস জিতে অধিনায়ক প্যাট কামিন্স ব্যাটিংয়ের সিদ্ধান্ত জানান। অন্যদিকে, বাংলাদেশের একাদশে চমক হিসেবে তৃতীয় পেসার খালেদ আহমেদের জায়গায় ফিরেছেন এবাদত হোসেন।

ডারউইনের উইকেটে ঘাসের ভালো আস্তরণ রয়েছে। পাশাপাশি উইকেটে কিছুটা আর্দ্রতাও দেখা গেছে। ফলে ম্যাচের শুরুতে পেসাররা বাড়তি সুবিধা পেতে পারেন বলে ধারণা করা হচ্ছিল। এমন পরিস্থিতিতে আগে বোলিং করার সুযোগ পেয়ে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও অসন্তুষ্ট হননি।

অস্ট্রেলিয়া ম্যাচের এক দিন আগেই একাদশ ঘোষণা করেছিল। দলে ফিরেছেন চার মূল বোলার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজলউড। সামনে অস্ট্রেলিয়ার ব্যস্ত ও কঠিন একটি বছর। সেই দীর্ঘ সময়ে দলের বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ দায়িত্ব এই চারজনের কাঁধেই থাকবে।

স্বাগতিকদের হয়ে ইনিংস শুরু করবেন ট্রাভিস হেড ও জেক ওয়েদারাল্ড। তিন নম্বরে মার্নাস লাবুশেন ও চার নম্বরে থাকবেন স্টিভেন স্মিথ। অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ও বিউ ওয়েবস্টারকেও একাদশে রাখা হয়েছে। ঘরের মাঠে সিরিজের শুরুটা ভালো করার লক্ষ্যেই এই সমন্বয় নিয়ে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া।

অন্যদিকে, বাংলাদেশ এই ম্যাচে ছন্দে থাকা দুই পেসার নাহিদ রানা ও শরীফুল ইসলামকে পাচ্ছে না। তবে দ্বিতীয় টেস্টের জন্য শরীফুল ফিট বলে নিশ্চিত করা হয়েছে। সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে ম্যাকে।

উইকেটকিপার-ব্যাটার লিটন দাসও দলে ফিরেছেন। কাফের চোটের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ টেস্টে খেলতে পারেননি তিনি।

তৃতীয় পেসার হিসেবে খালেদ আহমেদের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন এবাদত হোসেন। নতুন বলে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের সঙ্গে বাংলাদেশের পেস আক্রমণে থাকবেন এবাদত।

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলছে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে ভালো ফর্মে থাকা বাংলাদেশ এবার শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে চায়।

অস্ট্রেলিয়ার একাদশ: ট্রাভিস হেড, জেক ওয়েদারাল্ড, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), বিউ ওয়েবস্টার, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজলউড।

বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান, শাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ।

ঢাবির অধীনে প্রথম বর্ষের মানোন্নয়ন পরীক্ষা বাতিলের প্রক্রিয়…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
আগামীতে বিচারকদের মত শিক্ষকদেরও পৃথক পে-স্কেল, ইঙ্গিত শিক্ষ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী, বাসযোগ্য পরিবেশ গড়ার …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন ৭ হাজার ছাড়াল
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
১০০ শিক্ষককে সম্মাননা দেবে সরকার, প্রত্যেকে পাবেন ১ লাখ টাকা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বুয়েট শিক্ষার্থী সানি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9