শিক্ষকদের জুলাই মাসের বেতনের প্রস্তাব অনুমোদন, পাবেন যেদিন

০৬ আগস্ট ২০২৬, ০১:৩৬ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৬, ০২:৪৯ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের জুলাই মাসের বেতনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী সপ্তাহের শুরুর দিকে তারা জুলাই মাসের বেতন-ভাতা পেতে পারেন। বৃহস্পতিবার (০৬ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, জুলাই মাসের বেতন-ভাতার জিও পাওয়ার পর তা এজি অফিসে পাঠানো হয়েছে। এজি অফিসের অনুমোদন শেষে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে অনুদান বন্টনকারী ব্যাংকগুলোতে বেতন-ভাতার অর্থ পাঠানো হবে। আজ বৃহস্পতিবার এ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সম্ভাবনা কম। আগামী সপ্তাহের শুরুর দিকে শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা পেতে পারেন। 

এ বিষয়ে জানতে চাইলে মাউশি পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘জুলাই মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। আমরা ইতোমধ্যে এজি অফিসে এটি পাঠিয়ে দিয়েছি। দ্রুতই শিক্ষক-কর্মচারীরা জুলাই মাসের বেতন-ভাতা পাবেন।’

আরও পড়ুন: মাদ্রাসা শিক্ষকদের বেতন-বাড়িভাড়া-ইনক্রিমেন্ট নিয়ে সবশেষ যা জানা যাচ্ছে

জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠানপ্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠায় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির …
  • ২৭ আগস্ট ২০২৬
ওয়ালটন প্লাজা নিয়োগ দেবে ২০০ ডেপুটি ম্যানেজার, আবেদন ১০ সেপ…
  • ২৭ আগস্ট ২০২৬
পূর্বশত্রুতার জেরে ধানক্ষেত নষ্টের অভিযোগ, থানায় অভিযোগ
  • ২৭ আগস্ট ২০২৬
বিমানে আসা মশার কামড়ে প্রাণ গেল দুই কর্মীর
  • ২৭ আগস্ট ২০২৬
কুয়াকাটায় ট্রলিং বোটে ৮০ মণ ইলিশ, সাধারণ জেলেরা তুলতে পার…
  • ২৭ আগস্ট ২০২৬
বাইকে দুই তরুণের মাঝে অচেতন তরুণী, ঝুলছে পা—মধ্যরাতের ভাইরা…
  • ২৭ আগস্ট ২০২৬