শিক্ষকদের জুলাই মাসের বেতন নিয়ে সবশেষ যা জানাল মাউশি

০৪ আগস্ট ২০২৬, ০৪:৫০ PM
মাউশি

মাউশি © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের জুলাই মাসের বেতনের প্রস্তাবে এখনো অনুমোদন দেয়নি শিক্ষা মন্ত্রণালয়। ফলে চলতি সপ্তাহে তাদের বেতন-ভাতা পাওয়ার সম্ভাবনা কম বলে জানা গেছে।

মঙ্গলবার (০৪ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র জানিয়েছে, আগামীকাল বুধবার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। এর ফলে আগামীকাল বেতনের প্রস্তাব অনুমোদনের সম্ভাবনা নেই। আগামী বৃহস্পতিবার (০৬ আগস্ট) অনুমোদন পাওয়া গেলেও ওইদিন সার্বিক কার্যক্রম শেষ করে এজি অফিসে পাঠানোর সম্ভাবনা নেই।

সূত্রের তথ্য বলছে, আগামী সপ্তাহের শুরুতে জুলাই মাসের বেতনের জিও জারি হতে পারে। এরপর এজি অফিসের অনুমোদনের পর বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে শিক্ষকদের জুলাই মাসের বেতন-ভাতার অর্থ সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে পাঠানোর সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মাউশি পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘জুলাই মাসের বেতনের প্রস্তাবের জিও হাতে পাইনি। জিও পাওয়ার পর  দ্রুত সময়ের মধ্যে শিক্ষকদের অ্যাকাউন্টে বেতন-ভাতার অর্থ পাঠানোর চেষ্টা করবে মাউশি।’

জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠানপ্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠায় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হচ্ছে।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬