এমপিওভুক্ত শিক্ষকদের জুলাই মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে অনুমোদন

০৬ আগস্ট ২০২৬, ০১:২০ PM
 শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে অনুমোদন করা হয়েছে। বর্ধিত বাড়ি ভাড়াসহ এ বেতন অনুমোদন হয়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

এ ধাপে মোট ৩ লাখ ৯২ হাজার ৬৯ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। এর মধ্যে স্কুলের ৩ লাখ ১৫ জন ও কলেজের রয়েছেন ৮৮ হাজার ৫৪ জন। এ ধাপে মোট ১ হাজার ২৫৮ কোটি ৪২ লাখ ৪১ হাজার ৬৭৯ টাকা।

সূত্রের তথ্য বলছে, আগামী সপ্তাহের শুরুতে জুলাই মাসের বেতনের জিও জারি হতে পারে। এরপর এজি অফিসের অনুমোদনের পর বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে শিক্ষকদের জুলাই মাসের বেতন-ভাতার অর্থ সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে পাঠানোর সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মাউশি পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘জুলাই মাসের বেতনের প্রস্তাবের জিও হাতে পাইনি। জিও পাওয়ার পর  দ্রুত সময়ের মধ্যে শিক্ষকদের অ্যাকাউন্টে বেতন-ভাতার অর্থ পাঠানোর চেষ্টা করবে মাউশি।’

জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠানপ্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠায় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হচ্ছে। 

রাজধানীতে এবার থানার সামনে বাসে আগুন
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে এশিয়ান ফিল্মমেকার অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কমল জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি, পুনর্নির্ধারি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের এমফিল ও পিএইচডি …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর উদ্যোগে ২৫ লাখ টাকায় জাবি মেডিকেল সেন্টার আধুনিকায়ন …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ক্যান্সার প্রতিরোধে নারীদের সচেতন করতে ইবি ক্যাপের উঠান বৈঠক
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬