স্কুল-কলেজের শিক্ষকদের জুলাই মাসের বেতন কবে, যা বলছে মাউশি

০৯ আগস্ট ২০২৬, ০৫:৪০ PM
মাউশি

মাউশি © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের জুলাই মাসের বেতনের তথ্য এজি অফিসে পাঠানো হলেও সেটি এখনো ছাড় করে বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়নি। তবে আজ রবিবার সন্ধ্যা ৬টার মধ্যে এজি অফিস থেকে অর্থ ছাড়ের চিঠি বাংলাদেশ ব্যাংকে পাঠানো হতে পারে।

রবিবার (০৯ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র জানিয়েছে, এজি অফিসের সংশ্লিষ্ট শাখার কয়েকজন কর্মকর্তা বদলি হয়ে গেছেন। এজন্য এখনো অর্থ ছাড়ের বিষয়টি সমাধান করা যায়নি। তবে সংস্থাটির দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তার সাথে প্রতিনিয়ত যোগাযোগ করা হচ্ছে। ওই কর্মকর্তা বেতন-বিলের তথ্য বাংলাদেশ ব্যাংকে পাঠাবেন বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে মাউশি পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘রবিবার বিকেল ৫টা পর্যন্ত এজি অফিস থেকে তথ্য বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়নি। আমরা চেষ্টা করছি, যেন আজকের মধ্যেই তথ্য পাঠানো যায়। বাংলাদেশ ব্যাংকে বেতন-ভাতার তথ্য যাওয়ার পর শিক্ষক-কর্মচারীরা বেতনের মেসেজ পেতে শুরু করবেন।’

জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠানপ্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠায় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হচ্ছে।

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বসানোর সময় আরও বাড়ল
  • ৩০ অক্টোবর ২০২৬
১,৭৮২ পদে বড় নিয়োগ দেবে এসএসএস এনজিও
  • ৩০ অক্টোবর ২০২৬
রাকসু নির্বাচন চান ছাত্রদল-শিবিরসহ সাবেক ছাত্রপ্রতিনিধিরাও,…
  • ৩০ অক্টোবর ২০২৬
গ্রিভসকে ফিরিয়ে লাঞ্চের আগে বাংলাদেশের স্বস্তি
  • ৩০ অক্টোবর ২০২৬
বাইন্যান্সের ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলা, চুরি ৬৩০ কোটি…
  • ৩০ অক্টোবর ২০২৬
‘আম তারেক’ অন্তত হোটেলে নারী নিয়ে যাওয়া-পদ বাণিজ্য-চুমু শফি…
  • ৩০ অক্টোবর ২০২৬