শিক্ষকদের বদলি শুরুতে বাধা আর্থিক জটিলতা, সমাধান কবে?

০৪ আগস্ট ২০২৬, ০৬:২১ PM
মাউশি

মাউশি © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন গত জুলাই মাসে শুরুর পরিকল্পনা করেছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। তবে দফায় দফায় পরিকল্পনা পিছিয়ে চলতি আগস্টের মাঝামাঝি আবেদন গ্রহণের পরিকল্পনা করেছে সংস্থাটি। তবে আর্থিক জটিলতার কারণে সেই পরিকল্পনাও আলোর মুখ দেখবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

মাউশি ও টেলিটক সূত্রে জানা গেছে, শিক্ষকদের বদলির সফটওয়্যার তৈরি এবং পরবর্তীতে স্পেস বৃদ্ধি নিয়ে প্রায় এক কোটি টাকার চুক্তি করা হয়েছে। তবে এই অর্থ এখনো পরিশোধ করা হয়নি। মন্ত্রণালয় এবং মাউশির কাছে অর্থ থাকলেও কীভাবে এটি পরিশোধ করা হবে এবং কারা অর্থ পরিশোধ করবে সেটি চূড়ান্ত করা হয়নি। এ অবস্থায় টেলিটক দ্রুত গতিতে পুরো কার্যক্রম শেষ করতে পারছে না।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘টাকার বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হয়েছে। বিষয়টি কীভাবে সমাধান হবে সেটি এখনো ঠিক হয়নি। এ অবস্থায় কবে শিক্ষকদের বদলি আবেদন শুরু হবে তা বলা যাচ্ছে না। বিষয়টি সমাধানে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ নেওয়া দরকার।’

এদিকে এমপিওভুক্ত শিক্ষকরা বদলি আবেদনের জন্য নতুন করে পাসওয়ার্ড পাবেন। আগামী সপ্তাহের মধ্যে এ পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে টেলিটক বাংলাদেশ লিমিটেড।

টেলিটক জানিয়েছে, সফটওয়্যারে প্রাপ্ত তথ্য ভেলিডেশন কার্যক্রম পুরোপুরি শেষ হয়নি। এই ধাপ শেষ না করে পরবর্তী ধাপের কার্যক্রম শুরু করা যাচ্ছে না। আগামী সপ্তাহে শিক্ষকদের পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

তিন এলাকার বাইরে বদলি আবেদন করতে পারবেন না শিক্ষকরা
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত শিক্ষকরা তিনটি এলাকার বাইরে বদলির জন্য আবেদন করতে পারবেন না। নির্ধারিত এলাকার বাইরে আবেদন করতে গেলে ‘আবেদন যোগ্য নন’ বলে নোটিফিকেশন দেখাবে সফটওয়্যার।

মাউশি সূত্র জানিয়েছে, শিক্ষকদের বদলি নীতিমালা অনুযায়ী নিজ জেলা, স্বামী বা স্ত্রীর নিজ জেলা এবং স্বামী-স্ত্রীর কর্মস্থলের বাইরে অন্য কোথাও বদলি আবেদন করা যাবে না। এই এলাকাগুলোর বাইরে আবেদন নেবে না সফটওয়্যার। সফটওয়্যারটি সেভাবেই প্রস্তুত করা হয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘নিজ জেলা, স্পাউজের  নিজ জেলা এবং স্পাউজের কর্মস্থলের বাইরে আবেদনের সুযোগ নেই। কেউ চাইলেও আবেদন করতে পারবেন না।’

পদোন্নতিতে চার বছরের শর্ত, তিন মাসেই বোর্ডে বেরোবির কর্মকর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ট্রান্সমিটার বিস্ফোরণে দগ্ধ ৫ ছাত্রীর ২ জনই মারা গেছেন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নিরাপদ পারাপারে ফুটওভারব্রিজ নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামল…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে টানা ৪র্থ বারের মতো দ্বিতীয় স্থানে…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পরিবেশবান্ধব উচ্চশিক্ষায় বিশ্বমঞ্চে বাংলাদেশের ৯ বিশ্ববিদ্য…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬