শিক্ষকরা চলতি সপ্তাহে পাসওয়ার্ড পাবেন কি?

১১ আগস্ট ২০২৬, ০৫:১০ PM
মাউশি

মাউশি © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি পাসওয়ার্ড চলতি সপ্তাহে দেওয়র কথা জানিয়েছিল টেলিটক বাংলাদেশ লিমিটেড। তবে আজ মঙ্গলবারও এ পাসওয়ার্ড দিতে পারেনি সংস্থাটি। ফলে প্রশ্ন উঠছে, চলতি সপ্তাহে তারা পাসওয়ার্ড পাবেন কিনা সেটি নিয়ে।

মঙ্গলবার (১১ আগস্ট) টেলিটকের একটি সূত্র জানিয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে গত সপ্তাহের শেষ দিকে বদলি সফটওয়্যারের সার্বিক কার্যক্রম শেষ করতে চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠির আলোকে দ্রুত সব কার্যক্রম শেষ করতে কাজ করা হচ্ছে। চলতি সপ্তাহে শিক্ষকদের পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে টেলিটকের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘অনেকগুলো ডাটা নিয়ে কাজ করতে হচ্ছে। সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহেই বদলির পাসওয়ার্ড সংক্রান্ত মেসেজ পাবেন শিক্ষকরা। কোনো কারণে চলতি সপ্তাহে পাসওয়ার্ড না পেলে সেটি আগামী সপ্তাহে পাঠানো হতে পারে।’

তিন এলাকার বাইরে বদলি আবেদন করতে পারবেন না শিক্ষকরা
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত শিক্ষকরা তিনটি এলাকার বাইরে বদলির জন্য আবেদন করতে পারবেন না। নির্ধারিত এলাকার বাইরে আবেদন করতে গেলে ‘আবেদন যোগ্য নন’ বলে নোটিফিকেশন দেখাবে সফটওয়্যার।

মাউশি সূত্র জানিয়েছে, শিক্ষকদের বদলি নীতিমালা অনুযায়ী নিজ জেলা, স্বামী বা স্ত্রীর নিজ জেলা এবং স্বামী-স্ত্রীর কর্মস্থলের বাইরে অন্য কোথাও বদলি আবেদন করা যাবে না। এই এলাকাগুলোর বাইরে আবেদন নেবে না সফটওয়্যার। সফটওয়্যারটি সেভাবেই প্রস্তুত করা হয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘নিজ জেলা, স্পাউজের  নিজ জেলা এবং স্পাউজের কর্মস্থলের বাইরে আবেদনের সুযোগ নেই। কেউ চাইলেও আবেদন করতে পারবেন না।’

স্টোর বিভাগে এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন ১২ স…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিতে মন্ত্রণালয়ের অপেক্ষায় অধি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসাতেও মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সংসদে ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান-পদায়ন নিয়ে বললেন শিক্ষা…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দরিদ্র-মেধাবীদের জন্য ৩ শতাংশ আসন স…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ফের বাড়ল তেলের দাম 
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9