কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান

১৩ আগস্ট ২০২৬, ১২:০৪ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৬, ১২:০৪ AM
নবনিযুক্ত কৃষি সচিব মো. সেলিম খানকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

নবনিযুক্ত কৃষি সচিব মো. সেলিম খানকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ © সংগৃহীত

কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. সেলিম খান। বুধবার (১২ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে  এই পদে যোগদান করেন। এ উপলক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে ফুল দিয়ে স্বাগত জানান কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

যোগদান অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার (১১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা মো. সেলিম খানকে সচিব পদে পদোন্নতি দিয়ে কৃষি মন্ত্রণালয়ে পদায়ন করা হয়।

জানা গেছে, মো. সেলিম খান বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৮তম ব্যাচের একজন কর্মকর্তা। এই পদে যোগ দেওয়ার পূর্বে তিনি কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি মাঠ প্রশাসনসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর ও মন্ত্রণালয়ে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

৫ শর্তে ডিসেম্বরে আওয়ামী লীগ ঠেকানোর ঐক্যে যাবে এনসিপি
  • ২২ নভেম্বর ২০২৬
গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ‘অপহরণকারী’ ঘুরছেন প্রকাশ্যে, পালিয়…
  • ২২ নভেম্বর ২০২৬
 ৪০৫  টন রাসায়নিক নিয়ে বাংলাদেশগামী জাহাজ আটক করল ইন্দোনেশি…
  • ২২ নভেম্বর ২০২৬
ইশরাকের মিছিল পার হতে না হতেই ফুটল ককটেল, আহত ৩
  • ২২ নভেম্বর ২০২৬
ইউটিউব-চ্যাটজিপিটি দেখে ইয়াবা তৈরি, যুবক গ্রেফতার 
  • ২২ নভেম্বর ২০২৬
স্কুল-কলেজের এমপিও নীতিমালায় যেসব পরিবর্তনের প্রস্তাব
  • ২২ নভেম্বর ২০২৬