শেকৃবিতে ‘রান ফর জাস্টিস’, জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবি

০১ আগস্ট ২০২৬, ০৯:০৩ PM
‘শেকৃবি রান ফর জাস্টিস ২.০’ কর্মসূচি

‘শেকৃবি রান ফর জাস্টিস ২.০’ কর্মসূচি © টিডিসি ছবি

জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ এবং তাদের হত্যার বিচারের দাবিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘শেকৃবি রান ফর জাস্টিস ২.০’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীরা অংশ নেন।

শনিবার (১ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে টিএসসি প্রাঙ্গণ থেকে এই সচেতনতামূলক দৌড় প্রতিযোগিতা শুরু হয়। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. বেলাল হোসেন, প্রক্টর প্রফেসর ড. আরফান আলী, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. ফিরোজ মাহমুদ, টিএসসি পরিচালক প্রফেসর ড. আক্তার হোসেন, কেন্দ্রীয় ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ হাসান এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ছাত্রী বিভাগে প্রথম স্থান অর্জন করেন কৃষি অনুষদের ২৪তম ব্যাচের শিক্ষার্থী নাতাশা জামান, দ্বিতীয় হন অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিনের ২১তম ব্যাচের নাদিয়া এবং তৃতীয় স্থান অর্জন করেন এগ্রিবিজনেস ম্যানেজমেন্টের ২২তম ব্যাচের খাদিজা রুবাইয়াত। 

অন্যদিকে ছাত্র বিভাগে প্রথম স্থান অর্জন করেন এগ্রিবিজনেস ম্যানেজমেন্টের ২৪তম ব্যাচের হাবিবুর রহমান, দ্বিতীয় স্থান দখল করেন একই ব্যাচ ও বিভাগের মুক্ত হেমব্রম এবং তৃতীয় স্থান লাভ করেন কৃষি অনুষদের ২২তম ব্যাচের শিক্ষার্থী এনায়েত।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসাদুল্লাহ নাঈম বলেন, ‘শেকৃবি রান ফর জাস্টিস ২.০’ এটি আমাদের দ্বিতীয় বছরের আয়োজন। এটি একটি জুলাই কেন্দ্রিক প্রোগ্রাম। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রোগ্রামটি অনেক সুন্দর হয়েছে। আমরা জুলাই এবং জুলাই শহীদদের স্মরণীয় আয়োজনটি করেছি। শহীদদেরকে স্মরণ রাখার জন্য সকলের জার্সির পিছনে আমরা শহীদের নাম ব্যবহার করেছি যেন সবার কাছে নামগুলো পরিচিত হয়। এবং শহীদ ওসমান হাদী ভাইকে স্মরণ রাখার জন্য টি এস সির সামনের স্থানকে আমরা হাদিস চত্বর নাম দিয়েছি। সবকিছু মিলিয়ে আমরা জুলাই কে স্মরণ রাখার জন্য এই আয়োজনটা কন্টিনিউ করতে চাচ্ছি। রান ফর জাস্টিসের মাধ্যমে আমরা মেইনলি জুলাই শহীদদের বিচারের দাবি জানাচ্ছি।

কেন্দ্রীয় ছাত্র শক্তির আহ্বায়ক জাহিদ হাসান বলেন, ‘আপনারা যেটার জন্য দৌড়াইছেন বিচারের জন্য। আপনাদের এই জার্সির পিছনে একেকজন শহীদের নাম লেখা দেখতে পাচ্ছি। আমি আপনাদের কাছে অনুরোধ জানাব, আহ্বান জানাব আপনারা যে যা করেন, যে যেখানে যান, এই শহীদদেরকে যারা মেরেছে, খুনিদের বিচার যাতে বাংলাদেশে হয়, এই ব্যাপারে আপনারা সবসময় সোচ্চার থাকবেন।’

তিনি আরো বলেন, ‘শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্ররা যারা ছাত্রলীগ করেছে, গণহত্যার পক্ষে সমর্থন জুগিয়েছে এবং কিছু শিক্ষকরা এই গণহত্যায় মদদ দিয়েছিল, তাদেরকে যাতে বিশ্ববিদ্যালযের সকল একাডেমিক কার্যক্রম থেকে বয়কট করা হয়। এ ব্যাপারে আপনারা সোচ্চার থাকবেন বলে আমি আশা রাখি।’

সমাপনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. বেলাল হোসেন ২৪-এর বিভীষিকাময় দিনগুলোর কথা স্মরণ করিয়ে দেন এবং বলেন, আজকের এই দিনটি, ২৪-এর সেই দিনগুলোর কথা স্মরণ করলেই, সেই বিভীষিকাময় দিনগুলো যদি আমরা স্মরণ না রাখতে পারি, তাহলে কিন্তু 'নতুন বাংলাদেশ' আমরা যেটা চেয়েছিলাম, সে নতুন বাংলাদেশ বিনির্মাণে কিন্তু আমরা পিছিয়ে পড়ব। আমি এক কথায় যদি বলি, ‘জুলাই’ বেঁচে না থাকলে, এই নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন—সে স্বপ্ন কিন্তু ধূলিসাৎ হয়ে যাবে।

তিতুমীর কলেজে ছাত্র মৈত্রীর দেয়াল লিখনে ছাত্রদলের বাধা, সদস…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের, সাদ্দাম-ইনানসহ ৭ জনের রায় কাল
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা, গ্রেপ্তার ৩
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে পবিপ্রবির ৫ উদ্ভাবনী প্রকল্প ও স্মার্ট অ্যাপ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোন বদলালেও পাসওয়ার্ড-পাসকি হারানোর ভয় নেই, অ্যান্ড্রয়েডে ন…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9