বদলি নিয়ে শিক্ষকদের যে আশ্বাস দিল শিক্ষা মন্ত্রণালয়

২৮ এপ্রিল ২০২৫, ০৮:৩৯ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৩৫ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

বেসরকারি শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের আগে নীতিমালা অনুযায়ী বদলি বাস্তবায়নের দাবিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব এবং মাধ্যমিক-২ শাখার অতিরিক্ত সচিবের সঙ্গে আলোচনা করেছেন আন্দোলনরতদের প্রতিনিধি দল। এ সময় নীতিমালা অনুযায়ী নির্ধারিত সময়ে বদলি চালুর বিষয়ে শিক্ষকদের আশ্বাস দেওয়া হয়।

এ বিষয়ে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের সভাপতি প্রভাষক মো. সরোয়ার বলেন, ‘আমরা সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের এবং অতিরিক্ত সচিব মো: মিজানুর রহমানের সঙ্গে দেখা করেছি। তারা এমপিও নীতিমালা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে বদলি কার্যকরে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।’

সংগঠনটির সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম বলেন, ‘বদলি সফটওয়্যার তৈরির কাজ দ্রুত শেষ করতে শিক্ষা মন্ত্রণালয় থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)-কে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা মাউশিতেও গিয়েছিলাম। আগামীকাল মঙ্গলবার মাউশিতে বদলি সংক্রান্ত সভা রয়েছে। আমরা মন্ত্রণালয়ের আশ্বাসে আন্দোলন স্থগিত করেছি।’

এর আগে সোমবার সকাল ১০টা থেকে এমপিও নীতিমালা অনুযায়ী বদলি কার্যক্রম চালুর দাবিতে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন শিক্ষকরা। পরে দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন শিক্ষকদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। সচিবালয়ে আলোচনা শেষে স্মারকলিপি জমা দেন তারা।

ফ্যামেলি কার্ডের চাকরি না পেয়ে পদত্যাগ করলেন ছাত্রদলের দুই …
  • ১১ আগস্ট ২০২৬
ইবিতে র‍্যাগিংয়ের ঘটনায় উপ-কমিটি গঠন 
  • ১১ আগস্ট ২০২৬
পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
  • ১১ আগস্ট ২০২৬
বন্ধের ঝুঁকিতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, বিদ্যুৎ জরুরি অবস্…
  • ১১ আগস্ট ২০২৬
বন্যায় স্থগিত হওয়া বাউবির এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ১১ আগস্ট ২০২৬
বিপুল পাঠকসমাগমে সমাপ্ত হলো তিন দিনব্যাপী ‘ডিআইইউ বইমেলা ২০…
  • ১১ আগস্ট ২০২৬