৫ লাখ শিক্ষকদের প্রশিক্ষণ দেবে সরকার: শিক্ষা সচিব

৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ PM
বক্তব্য রাখছেন শিক্ষা সচিব

বক্তব্য রাখছেন শিক্ষা সচিব © টিডিসি ছবি

বর্তমান সরকার ৫ লাখ এমপিওভুক্ত শিক্ষককে প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) আয়োজিত ‘ইন্ট্রোডাকশন ট্রেনিং ফর নন-ক্যাডার টিচারস অব নিউলি ন্যাশনালাইজড গভর্নমেন্ট কলেজেস’ শীর্ষক প্রশিক্ষণের ৭৮-৮২তম ব্যাচ এবং ৮টি টিটিসির ৮৩-৯০তম ব্যাচের সমাপনী ও সনদ বিতরণ প্রোগ্রামে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় শিক্ষা সচিব বলেন, সরকার ৫ লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেবে।

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নায়েম মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হক।

ঢামেক শিক্ষার্থীদের জন্য এইচপিভি টিকাদান কর্মসূচি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল নিয়ে এবার সুখবর দিলেন অধ্যক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মাত্র ৩০ সেকেন্ডের যে অভ্যাস আপনার মুড ভালো করে দিতে পারে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দেশে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পুষ্টিবিদদের জন্য সুখবর
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণের জন্য দুয়ার খুলে…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬