নতুন এমপিওভুক্ত শিক্ষকদের বেতন কবে—জানাল মাউশি

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১০ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪৫ PM
মাউশি লোগো

মাউশি লোগো © ফাইল ছবি

৫ম গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত ৩ হাজারের বেশি শিক্ষকদের গত জানুয়ারি মাসে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই শিক্ষকরা এখনো বেতন পাননি। ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন ছাড়ের পর তারা বেতন পেতে পারেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সেল (ইএমআইএস) সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম এনালিষ্ট খন্দকার আজিজুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘নতুন এমপিওভুক্ত হওয়া শিক্ষকদের বেতন-ভাতা দেওয়ার কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে শুরু হবে। ইএফটিতে ৩ লাখ ৪৯ হাজার শিক্ষক-কর্মচারীর বেতন দেওয়ার পর ৫ম ধাপ এবং নতুন এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ছাড়ের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে।’

আরও পড়ুন: সাড়ে ৩ লাখ শিক্ষক-কর্মচারীর বেতন নিয়ে ফের দুঃসংবাদ দিল মাউশি

নতুন এমপিওভুক্ত হওয়া শিক্ষক-কর্মচারীরা কবে নাগাদ বেতন পেতে পারেন এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘এটি নির্দিষ্ট করে সম্ভব নয়। তবে আমরা চেষ্টা করছি ঈদুল ফিতরের পূর্বেই তাদের বেতন-ভাতা দেওয়ার।’

গত ১২ জানুয়ারি দেশের বেসরকারি স্কুল-কলেজে নতুন নিয়োগ পাওয়া তিন হাজার ২০৬ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেয় মাউশি। তাদের মধ্যে স্কুলে দুই হাজার ৫৭৯ জন এবং কলেজের ৬২৭ জন শিক্ষক রয়েছেন।

এ সভায় শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা, মাউশি অধিদপ্তরের ৯ আঞ্চলিক পরিচালক ও উপ-পরিচালক এবং অধিদপ্তরের সিনিয়র সিস্টেম অ্যানালিস্টসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কোন অঞ্চলের কতজন এমপিওভুক্ত

সভায় অংশ নেওয়া কর্মকর্তারা জানান, স্কুলের ৩ হাজার ২০৬ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ১৩০, চট্টগ্রামের ১২৭, কুমিল্লার ১৪৮, ঢাকার ৭২৬, খুলনার ৩৭৭, ময়মনসিংহের ১৬৪, রাজশাহীর ৬৬৮, রংপুরের ১৭৫ এবং সিলেটের ৬৪ জন তালিকায় রয়েছেন।

অন্যদিকে কলেজের ৬২৭ শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৪৫, চট্টগ্রামের ৪৩, কুমিল্লার ৫২, ঢাকার ১০১, খুলনার ৭৭, ময়মনসিংহের ৬৭, রাজশাহীর ৭৬, রংপুরের ১১০ এবং সিলেট অঞ্চলের ৫৬ জন রয়েছেন।

তিন জেলায় নতুন এসপিসহ ১৭ কর্মকর্তা বদলি
  • ১৩ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২
  • ১৩ আগস্ট ২০২৬
অতিরিক্ত গরম চা-কফিতে বাড়তে পারে খাদ্যনালির ক্যান্সারের ঝুঁ…
  • ১৩ আগস্ট ২০২৬
মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
  • ১৩ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ায় স্বস্তি নিয়ে লাঞ্চ-বিরতিতে বাংলাদেশ
  • ১৩ আগস্ট ২০২৬
লাবুশেনকে ফেরালেন এবাদত
  • ১৩ আগস্ট ২০২৬