ডিজির পদত্যাগের দাবিতে মাউশি ভবন ঘেরাও আজ

০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৫ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৭ PM
অধ্যাপক ড. এহতেসাম উল হক ও মাউশি ডিজি

অধ্যাপক ড. এহতেসাম উল হক ও মাউশি ডিজি © ফাইল ছবি

সদ্য পদায়ন পাওয়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. এহতেসাম উল হকের প্রত্যাহারের দাবিতে দেওয়া আল্টিমেটাম শেষ হয়েছে। আল্টিমেটাম শেষ হওয়ায় আজ বৃহস্পতিবার মাউশি ভবন ঘেরাও করবে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। তিনি বলেন, ‘সকাল ১০টা থেকে শিক্ষকরা মাউশি ভবনের সামনে জড়ো হবেন। আমি সাড়ে ১০টার দিকে যাব। আওয়ামী লীগের দোসরকে ডিজির পদ থেকে সরাতে হবে। না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বলেন, অধ্যাপক ড. এহতেসাম উল হক বরিশাল সিটির সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর ঘনিষ্ঠ অনুচর হিসেবে সর্ব মহলে পরিচিত। আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে আওয়ামী লীগের সুবিধাভোগী ও ছাত্র-জনতার বিক্ষোভের মুখে প্রত্যাহার হয়েছিলেন।

গত রোববার (২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অধ্যাপক ড. এহতেসাম উল হককে মাউশির মহাপরিচালক (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হয়। বৃহস্পতিবার এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মাহবুব আলম।

তাসকিন ম‍্যাজিকে উড়ে গেলো ওয়েবস্টারের স্ট্যাম্প
  • ১৩ আগস্ট ২০২৬
শতবর্ষী সলিমুল্লাহ কলেজে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
  • ১৩ আগস্ট ২০২৬
দেখতে আকর্ষণীয়, স্বাস্থ্যে বিপজ্জনক—রঙিন পাপড় নিয়ে সতর্কতা
  • ১৩ আগস্ট ২০২৬
ভয়ঙ্কর হয়ে ওঠা জুটি ভাঙলেন এবাদত
  • ১৩ আগস্ট ২০২৬
দৃষ্টিশক্তি হারিয়েও এসএসসি পাশ, শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেন র…
  • ১৩ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের নাম ঘোষণা আজ
  • ১৩ আগস্ট ২০২৬