অতিরিক্ত দায়িত্ব থেকে চলতি দায়িত্বে মাউশির ডিজি অধ্যাপক রেজাউল

১৮ ডিসেম্বর ২০২৪, ০৩:২৬ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৫৮ PM
অধ্যাপক এবিএম রেজাউল করীম

অধ্যাপক এবিএম রেজাউল করীম © ফাইল ফটো

তিন শর্তে অতিরিক্ত দায়িত্ব থেকে চলতি দায়িত্ব পেয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক এবিএম রেজাউল করীম। আজ বুধবার (১৮ ডিসেম্বর) তার এই দায়িত্ব পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

তিন শর্তের মধ্যে রয়েছে-এ চলতি দায়িত্ব কোনো পদোন্নতি নয়; এ চলতি দায়িত্ব প্রদানের কারণে তিনি পদোন্নতি দাবি করতে পারবেন না; সংশ্লিষ্ট পদে নিয়মিত পদোন্নতির মাধ্যমে কর্মকর্তা নিয়োগ করা হলে তাঁর যোগদানের তারিখ থেকে এ চলতি দায়িত্বের আদেশটি বাতিল বলে গণ্য হবে।

আগস্টে সরকারের পট পরিবর্তনের পর গত ২৫ আগস্ট থেকে তিনি মাউশির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে ছিলেন। এতদিন তার মূল পদ ছিলো মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন )। নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে তিনি ২৫ আগস্ট থেকে এই দায়িত্ব পালন করে আসছিলেন।

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সর্বোচ্চ পদ এটা। আজ শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে চলতি দায়িত্বের এ তথ্য জানা যায়।

শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডের, করুন আবেদন
  • ০৫ অক্টোবর ২০২৬
মাউশির প্রজেক্টে পদায়ন শিক্ষা ক্যাডারের ‘উই অল আর শেখ হাসিন…
  • ০৫ অক্টোবর ২০২৬
ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬