১০ হাজার শিক্ষক-কর্মচারী উচ্চতর গ্রেড পাচ্ছেন

২১ মার্চ ২০২৩, ০৫:২৬ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২৫ AM
ক্লাস নিচ্ছেন শিক্ষক

ক্লাস নিচ্ছেন শিক্ষক © ফাইল ফটো

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১০ হাজার শিক্ষক-কর্মকচারীকে উচ্চতর গ্রেড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই এই শিক্ষক-কর্মচারীদের উচ্চতর গ্রেড দিয়ে আদেশ জারি করা হয়।

গতকাল সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক সভায় এই শিক্ষক-কর্মচারীদের উচ্চতর গ্রেড দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা সূত্রে জানা গেছে, স্কুল-কলেজের ৯ হাজার ৭৯৩ জন শিক্ষক-কর্মচারীকে উচ্চতর গ্রেড দেওয়া হবে। এর মধ্যে স্কুলের ৮ হাজার ৯৯৪ জন এবং কলেজের ৭৯৯ জন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, স্কুলের ৮ হাজার ৯৯৪ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে রংপুরের ১ হাজার ৯৫৮ জন, রাজশাহীর ১ হাজার ৭৩২ জন, ময়মনসিংহের ১ হাজার ৫৮৬ জন, ঢাকার ১ হাজার ৪৬৬ জন, চট্টগ্রামের ৬১৬ জন বরিশালের ৬০৭ জন, কুমিল্লার ৪৩৬ জন, সিলেটের ৩১৬ জন এবং খুলনার ২৭৭ জন রয়েছেন। 

আর কলেজের ৭৯৯ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে খুলনার ১৩৯ জন, রংপুরের ১১০ জন,  ঢাকার ১১৪ জন, রাজশাহীর ৮৫ জন, বরিশালের ৪৯ জন, চট্টগ্রামের ৮৩, কুমিল্লার ৯৬ জন, সিলেটের ২১ জন এবং ময়মনসিংহের ১০২ জন রয়েছেন। 

যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিমান বিধ্বস্ত, নিহত ৩২
  • ০৬ অক্টোবর ২০২৬
সদরঘাটে ‘প্রিন্স আওলাদ’ লঞ্চ থেকে জবি ছাত্রদল পরিচয়ে জোরপূর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা, জিডি ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
সিসিটিভি ফুটেজ না থাকার ঘটনায় রাবির জিয়া হলের প্রভোস্টকে অব…
  • ০৬ অক্টোবর ২০২৬
কলেজছাত্রকে তুলে নিয়ে রাতভর নির্যাতন, লাখ টাকা মুক্তিপণ আদা…
  • ০৬ অক্টোবর ২০২৬
এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬