সেসিপ প্রকল্পের মেয়াদ বাড়ছে

২৮ ডিসেম্বর ২০২২, ০৩:৪০ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১০ PM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর © ফাইল ফটাে

সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) প্রকল্পের মেয়াদ বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞান জারি করা হবে। আগামী ৩১ ডিসেম্বর এই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেছেন মাউশি মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদ। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ)-এর বাস্তবায়ন মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল। বিশ্বব্যাপী অর্থনৈতিক বিপর্যয় এবং কোভিড মহামারীর কারণে সেসিপ এর অসমাপ্ত চলমান কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রোগ্রামের মেয়াদ বৃদ্ধির বিষয়টি প্রক্রিয়াধীন। যথাযথ প্রক্রিয়া সমাপনান্তে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক মেয়াদ বৃদ্ধির আদেশ জারি করা হবে।’’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘‘সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) এর অধীনে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীকে স্ব স্ব দপ্তরে যথারীতি দায়িত্ব পালন অব্যাহত রাখার নির্দেশ প্রদান করা হলো।’’

মাগুরা জেলা পরিষদ কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১০ আগস…
  • ১৩ আগস্ট ২০২৬
৯২ শিক্ষকের ৫৮ জন সনাক্ত, বাকিদেরও আওতায় আনতে কমিটি প্রশাসন…
  • ১৩ আগস্ট ২০২৬
শত্রুতার জেরে কলাবাগানে কীটনাশক ছিটিয়ে ৪ লাখ টাকার ক্ষতি, থ…
  • ১৩ আগস্ট ২০২৬
ঢামেকসহ রাজধানীর ৪ মেডিকেলে ছাত্রদলের কমিটি, নেতৃত্বে যারা
  • ১৩ আগস্ট ২০২৬
বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের নেতৃত্বে রুবাইয়াত…
  • ১৩ আগস্ট ২০২৬
জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছরের জেল
  • ১৩ আগস্ট ২০২৬