ডাকসুর তফসিল ঘোষণা, মনোনয়নপত্র বিক্রি শুরু ১৯ ফেব্রুয়ারি

১১ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৪০ AM
ডাকসু তফসিল ঘোষণা করছেন নির্বাচন কমিশন

ডাকসু তফসিল ঘোষণা করছেন নির্বাচন কমিশন © টিডিসি ফটো

আগামী ১১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ১৯ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়ন পত্র কিনতে পারবেন প্রার্থীরা। হল অফিস থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করতে হবে। আর জমা দেয়ার শেষ তারিখ ২৬ ফেব্রুয়ারি। এবার মোট ২৫টি পদের বিপরীতে লড়বেন আগ্রহী প্রার্থীরা।

আজ সোমবার সকাল সাড়ে ১০টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা শুরু হয়েছে। ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান আনুষ্ঠানিকভাবে এই তফসিল ঘোষণা করছেন। এসময় রিটার্নিং অফিসারগণ উপস্থিত ছিলেন। 

ডাকসু নিবাচনে মোট ২৫টি পদ— সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক, আন্তর্জাতিক বিষয় সম্পাদক, সাহিত্য সম্পাদক, সংস্কৃতি সম্পাদক, ক্রীড়া সম্পাদক, ছাত্র পরিবহন সম্পাদক, সমাজ সেবা সম্পাদক এবং ১৩ সদস্য পদে এবার নির্বাচন অনুষ্ঠিত হবে।

খসড়া ভোটার: ১১ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার হলের নোটিশ বোর্ড এবং ducsu.du.ac.bd ওয়েব সাইটে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৮ ফেব্রুয়ারি বিকাল ৪টা পর্যন্ত ভোটার তালিকায় ভুলত্রুটি সংশোধনের আপত্তি গৃহীত হবে। লিখিত আপত্তি সংশ্লিষ্ট হলের রিটার্নিং অফিসার বরাবর দাখিল করতে হবে। ২০ ফেব্রুয়ারি বিকাল ৪টায় হলের নোটিশ বোর্ড এবং ducsu.du.ac.bd ওয়েব সাইটে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

মনোনয়নপত্র: ১৯ থেকে ২৫ ফেব্রুয়ারি সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষের অফিস হতে মনোনয়নপত্র বিতরণ করা হবে। ২৬ ফেব্রুয়ারি সকাল ৯টা হতে বেলা ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট হলের রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ করা হবে। ২৬ ফেব্রুয়ারি দুপুর ২টা হতে কেন্দ্রীয় ছাত্র সংগঠন (ডাকসু)-র মনোনয়নপত্র নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সেমিনার কক্ষে রিটার্নিং অফিসার কর্তৃক বাছাই করা হবে।

প্রার্থীদের প্রাথমিক তালিকা: ২৭ ফেব্রুয়ারি বুধবার বেলা ১২টায় হলের নোটিশ বোর্ড এবং ducsu.du.ac.bd ওয়েব সাইটে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। প্রকাশিত তালিকার বিষয়ে কোনো প্রার্থীর আপত্তি থাকলে ২৮ ফেব্রুয়ারি বেলা ১২টার মধ্যে তা ডাকসুর সভাপতির (উপাচার্য) নিকট লিখিতভাবে অবহিত করতে হবে।

মনোনয়নপত্র প্রত্যাহার: ২ মার্চ ২০১৯ শনিবার বেলা ১টা পর্যন্ত লিখিত ও স্বাক্ষরকৃত আবেদনসহ সংশ্লিষ্ট হলের রিটার্নিং অফিসারের নিকট ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে যে কোনো প্রার্থী তার মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।

প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ: ৩ মার্চ ২০১৯ রবিবার বিকাল ৪টায় প্রার্থীদের চ‚ড়ান্ত তালিকা হলের নোটিশ বোর্ড এবং ducsu.du.ac.bd ওয়েব সাইটে প্রকাশ করা হবে। এছাড়া ৫ মার্চ বেলা ১২টায় সম্পূরক ভোটার তালিকা হলের নোটিশ বোর্ড এবং ducsu.du.ac.bd ওয়েব সাইটে প্রকাশ করা হবে।

সর্বশেষ ১১ মার্চ ২০১৯ সোমবার সকাল ৮টা হতে অপরাহ্ণ ২টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট হলের ভোটার (আবাসিক ও অনাবাসিক) তার নিজ হলের ভোট কেন্দ্রে বৈধ পরিচয়পত্র দেখিয়ে ভোট প্রদান করবে। ভোট গ্রহণের পর ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

 

 

শিক্ষকদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন কবে?
  • ৩১ মার্চ ২০২৬
সরকারি মেডিকেলে আর মাইগ্রেশন নয়, বেসরকারির বিষয়ে যা জানা যা…
  • ৩১ মার্চ ২০২৬
ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল
  • ৩১ মার্চ ২০২৬
অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন সারজিস আলম
  • ৩১ মার্চ ২০২৬
মার্কিন যুদ্ধবিমানকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি ই…
  • ৩১ মার্চ ২০২৬
বিশ্বের সবচেয়ে বেশি সরকারি ছুটির তালিকায় বাংলাদেশ দ্বিতীয়
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence