শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়তে পারে

২৭ আগস্ট ২০২৬, ০৩:২১ PM , আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৫:২৭ PM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর © সংগৃহীত

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়ানো হতে পারে। বৃহস্পতিবার (২৭ আগস্ট)  এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ইতোমধ্যে বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র জানিয়েছে, টেলিটক, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এবং মাউশি কর্মকর্তাদের যৌথ সভা শুরু হয়েছে। সভায় আইডি-পাসওয়ার্ড না পাওয়া শিক্ষকদের সুবিধার্থে আবেদনের সময় কয়েক দিন বৃদ্ধির বিষয়ে আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন: ভর্তি কার্যক্রম নিয়ে সমন্বয়হীনতা, তিতুমীর কলেজে এসে ভোগান্তিতে ডিসিইউ শিক্ষার্থীরা

নাম অপ্রকাশিত রাখার শর্তে সভায় উপস্থিত এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, অনেক শিক্ষক এখনো আইডি-পাসওয়ার্ড পায়নি। বিষয়টি ইতিবাচকভাবে দেখা হচ্ছে। সভা শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

মাউশির একটি সূত্র জানায়, বুধবার (২৬ আগস্ট) বেলা ৩টা ৪০ মিনিট পর্যন্ত বদলির জন্য ১১ হাজার ৯৮৬ জন আবেদন করেছেন। আবেদনের সংখ্যা আরও বাড়বে।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬