সৈয়দ ইমতিয়াজ বৃত্তি পেল ঢাবির ২ শিক্ষার্থী

০৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৩৪ PM
উপাচার্যের সাথে বৃত্তিপ্রাপ্তরা

উপাচার্যের সাথে বৃত্তিপ্রাপ্তরা © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে মাস্টার্স শ্রেণিতে অধ্যয়নরত ২ জন মেধাবী শিক্ষার্থী বিএসএস (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ ও দ্বিতীয় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী ‘সৈয়দ ইমতিয়াজ আহমেদ স্মারক বৃত্তি’ লাভ করেছে। বৃহস্পতিবার উপাচার্য লাউঞ্জে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।

বৃত্তিপ্রাপ্তরা হলেন- মো. তানভীর হাবিব ও রাফিত মাহবুব আহমদ। বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. রাশেদ উজ জামান এবং অধ্যাপক ড. লাইলুফার ইয়াসমিন উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, সৈয়দ ইমতিয়াজ আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষক ছিলেন। তার জীবনে লক্ষনীয় কর্মচঞ্চলতা ও গতিশীলতা ছিল। বৃত্তিপ্রাপ্তদের উদ্দেশ্যে উপাচার্য আশা প্রকাশ করে বলেন, তোমরাও সবসময় সততা ও নৈতিক মূল্যবোধ নিয়ে কর্মচঞ্চল ও গতিশীল জীবন যাপন করবে।

ভাইরাল জ্বর নাকি নিউমোনিয়া, বুঝবেন কীভাবে
  • ২৭ আগস্ট ২০২৬
সাংবাদিকদের ওপর বিএনপি নেতার হামলা, আইনানুগ ব্যবস্থা গ্রহণে…
  • ২৭ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়তে পারে
  • ২৭ আগস্ট ২০২৬
বাংলাদেশ-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
  • ২৭ আগস্ট ২০২৬
পাবিপ্রবিতে তৃতীয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু
  • ২৭ আগস্ট ২০২৬
রংপুরের চার খুন নিয়ে জনমনে কেন এত প্রশ্ন, সন্দেহ আর অবিশ্বা…
  • ২৭ আগস্ট ২০২৬