‘শুভ জন্মদিন বিএনপি’ লিখে পোস্ট দেয়া সেই শিক্ষা কর্মকর্তাকে বদলি

১০ সেপ্টেম্বর ২০২২, ০১:৪৫ PM
চট্রগ্রাম

চট্রগ্রাম © প্রতীকী ছবি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেওয়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অজন্তা ইসলামকে বদলি করা হয়েছে। গত বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সহকারী পরিচালক রূপক রায় স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে চট্টগ্রামের বোয়ালখালী থেকে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় বদলি করা হয়। তবে প্রজ্ঞাপনে বদলির কোনো কারণ উল্লেখ করা হয়নি। নিজ সহকর্মীদের কাছে অজন্তা একজন মাদকসেবী হিসেবে পরিচিত। 

এর আগে গত সোমবার ওই শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুনের কাছে উপজেলা, পৌরসভা ও বিভিন্ন কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের স্বাক্ষরে একটি লিখিত অভিযোগ দেন।

আরও পড়ুন: ছাত্রীদের আত্মহত্যার প্রবণতা বেশী

ওই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন সময় সরকারবিরোধী পোস্ট করতেন। সর্বশেষ গত বৃহস্পতিবার ‘শুভ জন্মদিন বিএনপি’ লিখে ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করেন তিনি। এরপরই সরকার দলীয় ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা এর প্রতিবাদ জানান।

ছাত্রলীগের অভিযোগে বলা হয়, একজন সরকারি কর্মকর্তা হয়েও তিনি নিয়মিত ফেসবুকে সরকারবিরোধী পোস্ট করেন। সরকারি নীতিমালা ভঙ্গ করায় তাকে বদলি ও বরখাস্তের দাবি জানাচ্ছে ছাত্রলীগ। 

ইউএনও মোহাম্মদ মামুন বলেন, ওই শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তিনি একটি লিখিত অভিযোগ পেয়েছেন। বদলির কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘এটা তো মিনিস্ট্রি (মন্ত্রণালয়) থেকে করেছে, বদলি তো আমরা করি নাই। যারা বদলি করেছে, তারাই জানবে।’

এ বিষয়ে শিক্ষা কর্মকর্তা অজন্তা ইসলাম বলেন, ‘আমাকে কেন বদলি করা হলো, সেটা আমিও জানতে চাই। আমি ফেসবুকে অনেক পোস্ট করেছি, ঠিক কোন পোস্টের কারণে আমাকে বদলি করা হলো, সেটা আমার জানা নাই। তবে ছাত্রলীগের নেতা-কর্মীদের দাবি, তারাই আমাকে বদলি করিয়েছেন। কিন্তু প্রজ্ঞাপনে কোনো কারণ উল্লেখ নেই।’

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ফোয়ারা তাসমীম
  • ৩০ মার্চ ২০২৬
বিশেষ ব্যবস্থায় হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত সরকারের
  • ৩০ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে স্থল অভিযানে সেনা পাঠাবে না যুক্তরাজ্য
  • ৩০ মার্চ ২০২৬
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ৩ পদে রদবদল
  • ৩০ মার্চ ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডে প্রতিটি মামলার সুষ্ঠু বিচা…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence