৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান

৩০ মার্চ ২০২৬, ০৮:৩৫ PM
রাইয়ানের বাবার হাতে আর্থিক সহযোগিতা তুলে দেওয়া হচ্ছে

রাইয়ানের বাবার হাতে আর্থিক সহযোগিতা তুলে দেওয়া হচ্ছে © সংগৃহীত

ভোলার মনপুরা উপজেলার অসহায় মো. হারুনের ৯ মাস বয়সী শিশু সন্তান মো. রাইয়ান জন্ম থেকেই হার্টে জটিল রোগে ভুগছিল। প্রায় ৯.২৮ মিলিমিটার হার্টের ছিদ্রসহ জটিল জন্মগত সমস্যার কারণে তার ছোট্ট জীবন সীমাহীন কষ্টে ভরা। চলছে নানান রকম চিকিৎসা। ব্যয়বহুল চিকিৎসা করাতে হিমশিম খাচ্ছে অসহায় পিতা হারুন। 

এই সংবাদে ও হারুনের আবেদনের প্রেক্ষিতে বিএনপি চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ দেন শিশু রাইয়ানের চিকিৎসায় সহায়তা করতে। 
প্রধানমন্ত্রীর পরামর্শে ও তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের পরিকল্পনায় সংগঠনটির একটি প্রতিনিধি দল হারুনের সঙ্গে সাক্ষাৎ করে চিকিৎসা সহায়তা প্রদান করে। 

সোমবার (৩০ মার্চ) রাজধানীর তেজগাঁও এলাকায় দৈনিক দিনকালের কার্যালয়ে 'আমরা বিএনপি পরিবার'র সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে প্রতিনিধি দলটি চিকিৎসা সহায়তা রাইয়ানের পিতা হারুনের হাতে তুলে দেয়। 

প্রধানমন্ত্রীর পক্ষে অসুস্থ ছেলের জন্য চিকিৎসা সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন হারুন। 

এসময় আরও উপস্থিত ছিলেন-শাহাদত জামান তারা, সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, রুবেল আমিনসহ বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাবিবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, আব্দুল্লাহ আল মিসবাহ, মেজবাউল ইসলাম জেমিন প্রমুখ। 

উপস্থিত নেতৃবৃন্দ এ সময় হারুনের কাছে বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং ভবিষ্যতে তার চিকিৎসাজনিত যেকোনো প্রয়োজনে সার্বক্ষণিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9