স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ৩ পদে রদবদল

৩০ মার্চ ২০২৬, ০৮:২৪ PM , আপডেট: ৩০ মার্চ ২০২৬, ০৮:৪২ PM
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর © সংগৃহীত

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ৩টি পদে রদবদল করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আজ সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব দূর-রে-শাহ্ওয়াজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ডা. ফারুক আহাম্মদকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবে পদায়ন করা হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মো. মহিউদ্দিন মাতুববরকে একই প্রতিষ্ঠানের পরিচালক (গবেষণা, প্রকাশনা ও কারিকুলাম উন্নয়ন) পদে পদায়ন করা হয়েছে এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সাকি মো. জাকিউল আলমকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) পদে পদায়ন করা হয়েছে। 

জবির ক্লিনিক্যাল ও কাউন্সেলিং সাইকোলজিতে মাস্টার্সে ভর্তির …
  • ১৩ অক্টোবর ২০২৬
গবেষণায় ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইউজিসি, আবেদন করবেন…
  • ১৩ অক্টোবর ২০২৬
৬৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২১, আবেদন অনলাইনে
  • ১৩ অক্টোবর ২০২৬
অতিরিক্ত শ্রেণি শাখায় কর্মরত শিক্ষকদের এমপিওভুক্তির উদ্যোগ 
  • ১৩ অক্টোবর ২০২৬
লিটনের সামনে বিশ্বরেকর্ডের হাতছানি
  • ১৩ অক্টোবর ২০২৬
মেয়ের অনুপ্রেরণায় ৩২ বছর বয়সে এসএসসি পাস করলেন সুমাইয়া জান্…
  • ১৩ অক্টোবর ২০২৬