ডিজিএফআইয়ের আরেক সাবেক প্রধান গ্রেফতার

৩০ মার্চ ২০২৬, ১০:৫৯ AM , আপডেট: ৩০ মার্চ ২০২৬, ১১:০০ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি ফটো

ডিজিএফআই’র সাবেক আরও এক প্রধান মো. আফজাল নাছের (৬১)কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৩০ মার্চ) ভোরে রাজধানীর মিরপুরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবির দায়িত্বশীল একটি সূত্র গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন, তবে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তা এখনও জানা যায়নি।

সূত্র জানায়, মো. আফজাল নাছের ২০০৭ সালের জুন থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআই’র ডিরেক্টর জেনারেল (ডিজি) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালের ৫ নভেম্বর তিনি বরখাস্ত হন।

গ্রেফতার মো. আফজাল নাছেরকে এক সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক-এগারোর সরকারের সময় নির্যাতনের অন্যতম হোতা হিসেবে চিহ্নিত করা হয়।

এর আগে ডিবি বিতর্কিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এবং লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকেও গ্রেফতার করেছিল।

নর্দান ইউনিভার্সিটিতে ‘নবীনবরণ-২০২৬’ অনুষ্ঠিত
  • ১৭ অক্টোবর ২০২৬
এখন থেকে শাহজালাল বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং সরাসরি দেখতে…
  • ১৭ অক্টোবর ২০২৬
দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ইউজিসি কর্মক…
  • ১৭ অক্টোবর ২০২৬
ভারতকে ঘিরে অনিশ্চয়তা, যা বলছে সাফ
  • ১৭ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি ওয়ালটনে, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ১৭ অক্টোবর ২০২৬
ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের
  • ১৭ অক্টোবর ২০২৬