রাজবাড়ীতে পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার

৩০ মার্চ ২০২৬, ১২:০০ PM
গ্রেপ্তার মো. রতন

গ্রেপ্তার মো. রতন © সংগৃহীত

রাজবাড়ীর পাংশায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৯ মার্চ) অভিযান চালিয়ে ঝিনাইদহ সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. রতন কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার মুকসুদপুর গ্রামের মো. আসাদুলের ছেলে।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম জানান, থানার উপপরিদর্শক (এসআই) মো. নাসিরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ ঝিনাইদহ র‌্যাবের সহায়তায় রবিবার ভোররাতে ঝিনাইদহ সদর থানা এলাকা থেকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২ মামলার এজাহার নামীয় মো. রতনকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বিশ্ব কন্যাশিশু দিবস: ঐতিহাসিক ভিত্তি, বর্তমানের অঙ্গীকার ও…
  • ১১ অক্টোবর ২০২৬
সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন ঘাতক সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রোটনের মরদেহ আসছে…
  • ১১ অক্টোবর ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন শাবিপ্রবি শিক্ষার্থী
  • ১১ অক্টোবর ২০২৬
বাতের ব্যথার জন্য দায়ী খাওয়াদাওয়া, কী বলছে গবেষণা?
  • ১১ অক্টোবর ২০২৬
সাংগঠনিক তৎপরতা বাড়ালে ৩১ সালের নির্বাচনে জয়ের দ্বার উন্মোচ…
  • ১১ অক্টোবর ২০২৬