ইয়াবার চালানসহ ধরা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক

০৮ সেপ্টেম্বর ২০২২, ০৮:২৩ AM
চট্টগ্রামের পটিয়ায় ইয়াবাসহ ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ

চট্টগ্রামের পটিয়ায় ইয়াবাসহ ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ © প্রতীকী ছবি

চট্টগ্রামের পটিয়ায় এক হাজার ৪০০ পিস ইয়াবাসহ ছাত্রলীগ নেতা ও তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বঙ্গবন্ধু সড়কে ইয়াবার চালানসহ পুলিশ তাদের আটক করে।

আটকরা হলেন-পটিয়া পৌরসভা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক গাজী আতিকুল ইসলাম আলভী (২২) ও সহযোগী খুলনার আশরাফুল ইসলাম শাওন (২২)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) পটিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আতিকুল গত বছর থেকে পটিয়া পৌরসভা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন। আর শাওন পটিয়া পৌর সদরের ২ নম্বর ওয়ার্ডের পল্লীবিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় তাকেন।

আরো পড়ুন: শব্দ করে বাইক চালানোয় ছাত্রলীগকর্মীকে বাঁশ দিয়ে পেটালেন চেয়ারম্যান

জানা যায়, পটিয়ার উজিরপুর এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আতিক ও আলভীসহ চারজনের ইয়াবা পাচারের খবর পেয়ে পুলিশ যায়। এ সময় তারা দৌঁড়ে পালানোর চেষ্টা করে। তখন পুলিশ দুজনকে আটক করে। তাদের স্বীকারোক্তিতে নাঈম ও ফাহিমের নাম পাওয়া যায়।

পটিয়া থানার এসআই মো. আহাছান হাবিব বলেন, আটক দু’জনের নামে থানায় মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি বোরহান উদ্দিন বলেন, ছাত্রলীগ অন্যায়কে প্রশ্রয় দেয় না। যুগ্ম আহ্বায়ক আটকের বিষয়টি জেনেছি। এ ব্যাপারে কেন্দ্রের সঙ্গে আলোচনা করে বহিষ্কারের সুপারিশ করা হবে। কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না।

এমপিওভুক্ত স্কুল-কলেজে শূন্য পদের সংখ্যা জানালেন শিক্ষামন্ত…
  • ০৮ এপ্রিল ২০২৬
চুয়াডাঙ্গায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে আহত ৫
  • ০৮ এপ্রিল ২০২৬
জাপান সাগরের দিকে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া 
  • ০৮ এপ্রিল ২০২৬
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকল…
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মানববন্ধন করতে আসা এসএসসি পরীক্ষার্…
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি শেয়ার করল হোয়াইট হা…
  • ০৮ এপ্রিল ২০২৬
close