নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

০৮ এপ্রিল ২০২৬, ০২:২২ PM , আপডেট: ০৮ এপ্রিল ২০২৬, ০২:৩৮ PM
স্মারকলিপি প্রদানের ছবি

স্মারকলিপি প্রদানের ছবি © সংগৃহীত

রাঙ্গামাটিতে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। বুধবার (৮ এপ্রিল) দুপুরে রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপিটি পেশ করা হয়।

বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির রাঙামাটি জেলা কমিটির আহ্বায়ক পঙ্কজ মল্লিক এবং সদস্য সচিব আব্দুর রহিমের নেতৃত্বে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিটি হস্তান্তর করা হয়। এসময় সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০১৫ সালে সর্বশেষ অষ্টম পে-স্কেল ঘোষণার পর দীর্ঘ ১১ বছর পার হয়ে গেলেও নতুন কোনো বেতন কাঠামো ঘোষণা করা হয়নি। এই দীর্ঘ সময়ে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, বাসা ভাড়া, চিকিৎসা এবং সন্তানদের শিক্ষা ব্যয় কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বর্তমান বেতন দিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন এবং চরম আর্থিক সংকটের মধ্যে দিনাতিপাত করছেন।

নেতৃবৃন্দ জানান, দীর্ঘকাল বেতন কাঠামো অপরিবর্তিত থাকায় সরকারি চাকরির প্রতি মানুষের আগ্রহ ও মর্যাদা কমছে। এর ফলে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৃষ্টি হচ্ছে মানসিক চাপ, যা পরোক্ষভাবে রাষ্ট্রীয় সেবার মানের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এই সংকট নিরসনে আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রেখে দ্রুত নবম পে-স্কেল বাস্তবায়নের জোর দাবি জানানো হয়েছে।

স্মারকলিপি প্রদানকালে আবু বক্কর, নুরুল হুদা আরিফ, শাহিনা সুলতানা, ডালিয়া ত্রিপুরা, শহিদুল ইসলাম মানিকসহ সমিতির অন্যান্য জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা আশা প্রকাশ করেন, মাননীয় প্রধানমন্ত্রী মানবিক দিক বিবেচনা করে সরকারি কর্মচারীদের এই ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।

বিশ্ব কন্যাশিশু দিবস: ঐতিহাসিক ভিত্তি, বর্তমানের অঙ্গীকার ও…
  • ১১ অক্টোবর ২০২৬
সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন ঘাতক সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রোটনের মরদেহ আসছে…
  • ১১ অক্টোবর ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন শাবিপ্রবি শিক্ষার্থী
  • ১১ অক্টোবর ২০২৬
বাতের ব্যথার জন্য দায়ী খাওয়াদাওয়া, কী বলছে গবেষণা?
  • ১১ অক্টোবর ২০২৬
সাংগঠনিক তৎপরতা বাড়ালে ৩১ সালের নির্বাচনে জয়ের দ্বার উন্মোচ…
  • ১১ অক্টোবর ২০২৬